NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির
Logo
logo

সুবিধাবঞ্চিতদের জীবনমান উন্নয়নে রোটারিয়ানরা প্রশংসনীয় কাজ করছেন


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৩, ০২:১৫ এএম

>
সুবিধাবঞ্চিতদের জীবনমান উন্নয়নে রোটারিয়ানরা প্রশংসনীয় কাজ করছেন

সমাজের দরিদ্র, অবহেলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে রোটারিয়ানরা প্রশংসনীয় কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, দেশে সাধারণ মানুষের কর্মদক্ষতা বাড়ানো ও উদ্যোক্তা সৃষ্টিতে রোটারি ক্লাব গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার বনানীস্থ রোটারি ক্লাব অফ মেট্রোপলিটন ঢাকা আয়োজিত ৪০তম ইনস্টলেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ সব কথা বলেন।

স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাজের সর্বস্তরে নারীদের সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছেন এবং নারীর সমঅধিকারকে তিনি সাংবিধানিক ভিত্তি দিয়েছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশিত পথ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নারীদের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে চলেছেন। নারী শিক্ষার প্রসার, লিঙ্গ বৈষম্য দূর করা, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, শিশু মৃত্যু ও মাতৃমৃত্যু রোধসহ নারীর কর্মসংস্থান সৃষ্টিতে প্রধানমন্ত্রী এদেশকে উল্লেখযোগ্য সফলতা এনে দিয়েছেন।

তিনি বলেন, সাফ ফুটবলে নারীদের সাফল্য, পর্বতারোহী নিশাত মজুমদার ও ওয়াসফিয়ার এভারেস্টজয়ই বাংলাদেশের নারীদের অগ্রসরতার প্রমাণ।

অনুষ্ঠানে রোটারি ক্লাব ঢাকার সদস্যসহ বিভিন্ন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট, ফেলো ও সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।