NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

প্রধানমন্ত্রীকে নিয়ে বেলাল-আনিসার ‘আলোকবর্তিকা’


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:০৪ এএম

>
প্রধানমন্ত্রীকে নিয়ে বেলাল-আনিসার ‘আলোকবর্তিকা’

আগামীকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন। এ উপলক্ষে তৈরি হয়েছে একটি বিশেষ গান। যার শিরোনাম ‘আলোকবর্তিকা‘। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান ও আতিয়া আনিসা।

সুজন হাজংয়ের কথায় গানটির সুর করেছেন বেলাল খান। সংগীত করেছেন শোভন রায়। ২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) মগবাজারের প্রোটিউন স্টুডিওতে গানটির কণ্ঠ ধারণের কাজ শেষ হয়। গানটির দুটি লাইন-‘তুমি নদীর মত ছুটে চলা যেন এক নদী/ তুমি বাঙালির পাল তোলা নৌকায় বয়ে যাও নিরবধি।’

গানটি প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাঁর দুরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। তাঁকে নিয়ে আমার লেখা এই গানটির মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুন একটি আশার আলো খুঁজে পাবে।‘

বেলাল খান বলেন, ‘গানের কথা খুব হৃদয়স্পর্শী ও নান্দনিক। প্রধানমন্ত্রীর জীবন-সংগ্রাম, ট্রাজেডি, নেতৃত্ব, অর্জন ও সাফল্য নিয়ে এরকম একটি গানে সুর ও কণ্ঠ দিতে পেরে আমি গর্বিত।’

আতিয়া আনিসা বলেন, ‘গানের কথা ও সুর চমৎকার। নিজের দেশের প্রধানমন্ত্রীর জন্মদিনে তাকে নিয়ে গানটি গাইতে পেরে খুব ভাল লাগছে। আমার বিশ্বাস শ্রোতাদের কাছে সমাদৃত হবে।‘

উল্লেখ্য, ইউটিউবে গীতিকার সুজন হাজংয়ের ব্যক্তিগত চ্যানেলে গানটি উন্মুক্ত করা হবে।