NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

কাতারে স্টেডিয়াম নির্মাণে বাংলাদেশি প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:১২ এএম

কাতারে স্টেডিয়াম নির্মাণে বাংলাদেশি প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম

অত্যাধুনিক স্টেডিয়াম নির্মাণসহ আসন্ন ফুটবল বিশ্বকাপের প্রস্তুতির জন্য কাতার নেতৃত্বের প্রশংসা করলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন।

তিনি বলেছেন, ‘কাতারে স্টেডিয়াম নির্মাণে বাংলাদেশি প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম। বাংলাদেশ ও কাতার উভয় দেশের উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা রয়েছে।’

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) কাতার চ্যাপ্টার আয়োজিত ৭৪তম ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন উপলক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

টেকসই উন্নয়নের জন্য পরিবেশবান্ধব প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রদূত আরও বলেন, ‘বিশ্বকাপ উপলক্ষে নির্মিত দৃষ্টিনন্দন স্টেডিয়ামগুলো কাতারে আগত ফুটবলপ্রেমীদের ভালো লাগার পাশাপাশি কাতার-বাংলাদেশের মধ্যে চমৎকার সম্পর্ক বৃদ্ধি পাবে।’ 

গতকাল রাজধানী দোহার ক্রাউন প্লাজা হোটেলে প্রকৌশলী মোস্তাক আহমেদ ও প্রকৌশলী সাইফুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী গাজী মোহাম্মদ বদরুদ্দোজা।

বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী শফিকুল আলম, প্রকৌশলী আনোয়ার হোসেন আকন ও প্রকৌশলী জালাল আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী বি.এম. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ হাফিজ উদ্দিন ঢালী।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ড. আজাদ আশরাফ ও প্রকৌশলী রাফিউল বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন ড. প্রকৌশলী রাশেদ নোমান, প্রকৌশলী আরজু মিয়া, প্রকৌশলী  মনসুরুল কবির মুন্সী,শামসুর রহমান, আনসার আলী মণ্ডল, মাহমুদুল হাসান ভূঁইয়া, আশরাফ আলম চৌধূরী, মোজাম্মেল হক, আনোয়ার হোসেন মল্লিক, আবদুল আলীম, মো. ফেরদৌস, সারোয়ার হোসেন, আবদুল আওয়াল,রাফিউল বিশ্বাস, শাফিউল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তাসহ নেপাল, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ান ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কমিটির সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও পৃষ্ঠপোষকের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় সংগঠনের পক্ষ থেকে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসীম উদ্দীনকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও ২০২১/২০২২ সালে সেমিনার পরিচালনাকারী সকল প্রবন্ধ উপস্থাপক এবং সকল নির্বাহী সদস্যকেও ক্রেস্ট প্রদান করা হয়।

পরে নৈশভোজ ও র‌্যাফেল ড্র শেষে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।