NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

এক অফিসে ৩ বছর, দ্রুত বদলির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৫, ০৭:০১ এএম

>
এক অফিসে ৩ বছর, দ্রুত বদলির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের

সহকারী কমিশনারের (ভূমি) দপ্তরের অধীনে বিশেষ করে ইউনিয়ন ভূমি অফিসে কর্মকাল তিন বছর পূর্ণ হওয়া কর্মচারীদের দ্রুত অন্য জায়গায় বদলির নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একাদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী এ নির্দেশ দেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয় থেকে সম্প্রতি সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

 

স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে সহকারী কমিশনারের (ভূমি) দপ্তরের অধীনস্থ কর্মচারীদের বিশেষ করে ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীদের মধ্যে যাদের কর্মকাল তিন বছর পূর্ণ হয়েছে তাদের দ্রুত অন্যত্র বদলির সুপারিশ করা হয়।

ডিসিদের কাছে পাঠানো চিঠিতে সংসদীয় কমিটির এ সুপারিশের কথা উল্লেখ করে বলা হয়, এ অবস্থায় একাদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সুপারিশ অনুযায়ী সহকারী কমিশনারের (ভূমি) দপ্তরের অধীনস্থ বিশেষ করে ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীদের মধ্যে যাদের কর্মকাল তিন বছর পূর্ণ হয়েছে তাদের দ্রুত অন্যত্র বদলির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করা হলো।