NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

এগুলো বলে তারা পৈশাচিক আনন্দ পায়: দীঘি


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৫, ০৩:৫০ এএম

>
এগুলো বলে তারা পৈশাচিক আনন্দ পায়: দীঘি

প্রার্থনা ফারদিন দীঘি শিশুশিল্পী হিসেবেই দেশজুড়ে জনপ্রিয়তা পেয়েছিলেন। সেই দীঘি এখন পুরোদস্তুর নায়িকা। এরই মধ্যে বড় পর্দায় তার নায়িকাযাত্রা হয়ে গেছে। তবে নানা সময় ওজন নিয়ে সামাজিক মাধ্যমে বুলিংয়ের শিকার হতে হয় দীঘিকে।

বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও কিছুদিন আগে মুখ খোলেন এই নায়িকা। ফেসবুকে এক স্ট্যাটাসে ‘চাচ্চু’ খ্যাত তারকা লেখেন, ‘সবাই আমার ওজন নিয়ে খুব চিন্তিত! তারা আসলে ভুলে গেছেন আমি একজন অভিনয়শিল্পী, যার কাজ মূলত অভিনয় করা; জিম প্রশিক্ষক না।’

নিজের ওজন নিয়ে মানুষের কটু কথা প্রসঙ্গে এবার ক্যামেরার সামনে কথা বলেছেন দীঘি। তার ভাষ্য, ‘কয়েক বছর ধরেই শুনছিলাম আমি ফিটনেট সচেতন না। যেটা কিনা সবসময় হয়, সবসময় বলে। আমি সেটা করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করছি। তারপরও কিছু মানুষ আছে, কানের সামনে এসে এগুলো বলে তারা পৈশাচিক আনন্দ পায়। এই যে কটু কথাগুলো কিংবা একজনকে ছোট করাটা এই জিনিসটা আমার একদমই পছন্দ না।’

প্রার্থনা ফারদিন দীঘি
প্রার্থনা ফারদিন দীঘি 

একজন অভিনেত্রী হিসেবে সবার আগে তার কাজকে মূল্যায়ন করার কথা জানিয়ে দীঘি বলেন, ‘বরাবরই বলে আসছি আমি একজন অভিনেত্রী। আমার কাজটাই হচ্ছে প্রথমত অভিনয় করা। বাদ বাকিগুলো সব পরে দেখবেন। আমি অভিনয় পারি কিনা সেটা দিয়ে আগে আমাকে বিচার করবেন, যদি বিচার করতেই হয়।’

শিশুশিল্পী হিসেবে জাতীয় পুরস্কার পাওয়া এই অভিনেত্রী আরও যোগ করেন, ‘একটা সময় মনে হলো একা একা বলে চুপচাপ থেকে জিনিসটা সবার কানে যাচ্ছে না। যার জন্য পরে মনে হলো একটা স্ট্যাটাস দিয়ে দেখি কী হয়। এই জিনিসটা সবার জানা উচিত, সবার বোঝা উচিত। কারণ এখন পৃথবী অনেক এগিয়ে গিয়েছে। এখনো যদি আমি আগের চিন্তায় থাকি, নায়িকা মানে স্লিম ফিগার, নায়িকা মানে জিরো ফিগার, তাছাড়া নায়িকা হবে না। এই জিনিসটা থেকে বের হওয়া উচিত।’

উল্লেখ্য, পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে গত বছর দীঘির অভিষেক হয়। তার প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর তাকে দেখা গেছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায়। কিছুদিন আগে ওটিটিতে তার অভিষেক হয়েছে ‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ফিল্মের মাধ্যমে। যেখানে তার নায়ক ইয়াশ রোহান। এতে দীঘির অভিনয় প্রশংসিত হয়েছে।