NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

বাংলাদেশকে ডিজিটাল কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য হওয়ার প্রস্তাব


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৮ পিএম

>
বাংলাদেশকে ডিজিটাল কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য হওয়ার প্রস্তাব

বাংলাদেশকে ডিজিটাল কো-অপারেশন অর্গানাইজেশনের (ডিসিও) সদস্য হতে প্রস্তাব করেছেন সংস্থাটির মহাসচিব দীমা আল ইয়াহিয়া।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাত করেন সংস্থাটির মহাসচিব।

এ সময় বাংলাদেশকে ডিসিওর সদস্য হতে সংস্থাটির মহাসচিব প্রস্তাব দেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইট বার্তায় জানানো হয়।

উল্লেখ্য, ডিসিও ২০২০ সালে প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ১১টি। সংস্থার প্রধান কার্যালয় সৌদি আরবের রিয়াদে অবস্থিত।

একই দিন স্থায়ী মিশনে ডিসিওর মহাসচিব ছাড়াও পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার-টেস্ট-ব্যান ট্রিটি অর্গানাইজেশনের (সিটিবিটিও) নির্বাহী সম্পাদক ড. মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন।