NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

একই ওয়েব সিরিজে মালাইকা, তার প্রাক্তন স্বামী ও বর্তমান প্রেমিক


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৩, ১২:০৯ পিএম

>
একই ওয়েব সিরিজে মালাইকা, তার প্রাক্তন স্বামী ও বর্তমান প্রেমিক

নতুন একটি ওয়েব সিরিজে দেখা যাবে মালাইকা আরোরা খানকে। সঙ্গে থাকবেন মালাইকার বোন অমৃতা আরোরাও। 

মালাইকা আর তার বোন একই ওয়েস সিরিজে অভিনয় করবেন, ঘটনা শুধু এটুকুই নয়, এই ওয়েব সিরিজে আরও অভিনয় করবেন মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খান এবং প্রেমিক অর্জুন কাপুরও। সিরিজের নাম ‘অরোরা সিস্টার্স’।  

মূলত মালাইকা এবং অমৃতার জীবন নিয়েই তৈরি হবে এই সিরিজ। তাদের জীবনের টুকরোটাকরা গল্প নিয়েই এগোবে গল্প। ওয়েব সিরিজ হলেও তাই এই ছবিতে রিয়্যালিটি শোয়ের ছায়াই থাকবে বেশি। নতুন এই ধারার বিনোদনের নাম দেওয়া হয়েছে রিয়্যালিটি সিরিজ। আর তাতেই বলিউডের এই আলোচিত ত্রয়ীকে দেখা যাবে।

ইদানিং এই ধরনের সিরিজের জনপ্রিয়তা বাড়ছে। সম্প্রতিই বলিউডের বিখ্যাত সহধর্মিণীদের নিয়ে তৈরি একটি রিয়্যালিটি সিরিজ ‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ সাড়া ফেলেছিল নেটফ্লিক্সে। ধারণা করা হচ্ছে তা দেখেই বলিউডের দুই অভিনেত্রী বোন মালাইকা এবং অমৃতাকে নিয়ে রিয়েলিটি সিরিজ বানানোর উৎসাহ পান প্রযোজকরা। 

সিরিজে দুই বোনের ঘনিষ্ঠ মহলের সদস্য এবং বন্ধুদেরও দেখা যাবে বিভিন্ন পর্বে। তেমনই একটি পর্বে থাকবেন আরবাজও, থাকবেন অর্জুন। তবে সূত্রের খবর দু’জনকে এক ফ্রেমে দেখা যাবে না।