NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী এইচ-১বি ভিসাধারীদের যুক্তরাষ্ট্র ছাড়তে বা চাকরি ছাড়তে বলল আইবিএম ভারতে পাকিস্তানি সিরিজ বন্ধের দাবিতে মোদিকে চিঠি যুক্তরাষ্ট্রে ৩ নেতাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা, ব্যর্থ করে দিল আইনশৃঙ্খলা বাহিনী ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের মনোনয়ন দৌড়ে আলোচনায় ৫ নেতা স্থায়ী ডে-লাইট সেভিং টাইম নিয়ে মুখোমুখি অবস্থানে রিক স্কট ও জন থুন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি পণ্যে অতিরিক্ত ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত ৮ কেজি ঘুঙুর পরে প্রতিদিন ৮ ঘণ্টা নাচতেন শ্রদ্ধা!
Logo
logo

ভারতে পাকিস্তানি সিরিজ বন্ধের দাবিতে মোদিকে চিঠি


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৬, ১১:১১ এএম

ভারতে পাকিস্তানি সিরিজ বন্ধের দাবিতে মোদিকে চিঠি

পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’ মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে। ভারতে সিরিজটির প্রচার ও সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছে দেশটির চলচ্চিত্রসংশ্লিষ্ট সংগঠনগুলো।

এ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)।

 

ফাওয়াদ খান, মাহিরা খান ও হামজা আলী আব্বাসি অভিনীত সিরিজটি আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা। তবে এরই মধ্যে সিরিজটি ভারতে প্রচার না করার দাবি তুলেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। সংগঠনটি নেটফ্লিক্স কর্তৃপক্ষের কাছেও চিঠি পাঠিয়ে ভারতের প্ল্যাটফর্ম থেকে সিরিজটি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে।

 

এআইসিডব্লিউএর দাবি, পাকিস্তানি কনটেন্ট প্রচারের মাধ্যমে ভারতের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আপত্তিকর বার্তা ছড়ানোর সুযোগ তৈরি হতে পারে। এ কারণে তারা সিরিজটি ভারতে প্রচার না করার আহ্বান জানিয়েছে। দাবি না মানলে নেটফ্লিক্সের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্ল্যাটফর্মটি বয়কটেরও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।


 

অন্যদিকে, এফডব্লিউআইসিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে পাকিস্তানি কনটেন্ট প্রচারের বিষয়ে হস্তক্ষেপ কামনা করেছে।

সংগঠনটি ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ২০২৫ সালের ৮ মে দেওয়া একটি পরামর্শের কথা উল্লেখ করেছে। ওই পরামর্শে পাকিস্তানি উৎসের কনটেন্ট প্রচার থেকে বিরত থাকার কথা বলা হয়েছিল বলে চিঠিতে দাবি করা হয়েছে।

 

এফডব্লিউআইসিই আরও জানিয়েছে, তাদের দাবি উপেক্ষা করা হলে সংশ্লিষ্ট কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে অসহযোগিতার পথে হাঁটতে পারে সংগঠনটি।

‘জো বাচে হ্যায় সাং সামেত লো’ পাকিস্তানি লেখক ফারহাত ইশতিয়াকের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। সিরিজটিতে আরো অভিনয় করেছেন সানাম সাঈদসহ একাধিক পরিচিত মুখ।

গল্পে উঠে এসেছে প্রেম, সম্পর্ক ও জীবনের নানা জটিলতা।

 

তবে সংগঠনগুলোর দাবি ও প্রতিবাদ সত্ত্বেও ভারতে সিরিজটির মুক্তি বন্ধ হয়েছে—এমন কোনো ঘোষণা এখনো আসেনি। নির্ধারিত সূচি অনুযায়ী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তির কথা রয়েছে সিরিজটির।