NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬ | ১২ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ৩ নেতাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা, ব্যর্থ করে দিল আইনশৃঙ্খলা বাহিনী ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের মনোনয়ন দৌড়ে আলোচনায় ৫ নেতা স্থায়ী ডে-লাইট সেভিং টাইম নিয়ে মুখোমুখি অবস্থানে রিক স্কট ও জন থুন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি পণ্যে অতিরিক্ত ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত ৮ কেজি ঘুঙুর পরে প্রতিদিন ৮ ঘণ্টা নাচতেন শ্রদ্ধা! ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন আবদুল এল-সাইয়েদ, আলোচনায় ‘ট্রাম্পকেয়ার’ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত টোকিওতে শেখ হাসিনা, ইউনূস সরকারের সমালোচনা ও দেশে ফেরার ঘোষণা
Logo
logo

মার্চের মধ্যে ইরানে চালু হচ্ছে আরও ১২টি পরমাণু বিকিরণ কেন্দ্র


BAPA News   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৬, ০৮:১১ পিএম

মার্চের মধ্যে ইরানে চালু হচ্ছে আরও ১২টি পরমাণু বিকিরণ কেন্দ্র

বাপা নিউজঃ ইরানে আগামী বছরের মার্চের মধ্যে আরও ১২টি পরমাণু বিকিরণ কেন্দ্র চালু করার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। এসব কেন্দ্রের মাধ্যমে খাদ্য নিরাপত্তা জোরদার, কৃষিপণ্যের মান উন্নয়ন এবং রপ্তানি সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের পরমাণু শক্তি সংস্থার উপপ্রধান হোসেইন সাদেঘি এ ঘোষণা দিয়েছেন। গিলান প্রদেশের রাশত শহরে একটি বিকিরণ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, ইরানি বছরের শেষ নাগাদ, অর্থাৎ ২০২৭ সালের মার্চের মধ্যে নতুন ১২টি কেন্দ্র চালু করা হবে।

নতুন কেন্দ্রগুলোতে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে কৃষিপণ্য প্রক্রিয়াজাত করা হবে। এর মাধ্যমে খাদ্যের গুণগত মান ও নিরাপত্তা উন্নত করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ইরানের কৃষিপণ্য রপ্তানির সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তথ্য অনুযায়ী, কৃষিক্ষেত্রে ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণে পারমাণবিক প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারে। এসব পোকামাকড়ের আক্রমণে প্রতিবছর বিশ্বজুড়ে বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়।

এ ছাড়া উদ্ভিদের বিভিন্ন রোগ দ্রুত শনাক্ত করা, খাদ্য সংরক্ষণে সহায়তা এবং কৃষিপণ্যের নিরাপত্তা নিশ্চিত করতেও পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করা সম্ভব। ইরানের পরিকল্পিত ১২টি কেন্দ্র চালু হলে দেশটির কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্য রপ্তানি বাড়ানোর ক্ষেত্রেও উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।