NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, নভেম্বর ২৫, ২০২৬ | ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত টোকিওতে শেখ হাসিনা, ইউনূস সরকারের সমালোচনা ও দেশে ফেরার ঘোষণা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের অবস্থান নিয়ে অনিশ্চয়তা সাঁজোয়া যান চালিয়ে সশস্ত্র বাহিনীর অনুশীলন পরিদর্শনে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-চীনের প্রতিদ্বন্দ্বিতায় যেভাবে বাড়ছে সংঘাতের ঝুঁকি স্মৃতিকথায় সাভারকরকে নিয়ে সমালোচনা, ক্ষমা চাইতে সোনিয়াকে নোটিশ পাল্টা মানহানির মামলা করলেন তানজিন তিশা গাজা যুদ্ধ ৭৭ বছরের মানব উন্নয়ন ধ্বংস করেছে: জাতিসংঘের সতর্কবার্তা মানব ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় হস্তান্তর ঘটাচ্ছে এআই: জাতিসংঘ মহাসচিব নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন
Logo
logo

শেখ হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে : বাণিজ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৬, ০৮:১১ পিএম

শেখ হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের নাগরিক হিসেবে শেখ হাসিনা দেশে ফিরতেই পারেন। এ জন্য ১৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, আরো তাড়াতাড়ি আসলে সমস্যা কী? দেশে ফেরার পর তাকে তার আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে।

মঙ্গলবার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত সেমিনারে অংশ নেওয়া শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

 

১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এত দেরি কেন, আগে আসলে সমস্যা কী? উনি তো এ দেশেই ছিলেন। দেশ ছেড়ে গেলেন কেন- এই প্রশ্নটা তাকে করার দরকার। দেশের মানুষের রোষানলে পড়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল।

’

 


 

এ প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, ‘১৫-১৬ বছর বাংলাদেশের কোথাও দু-চারশ-পাঁচশ লোক জড়ো হলেই শেখ হাসিনা ও তার দলের নেতারা আতঙ্কিত হয়ে পড়তেন। পুলিশ দিয়ে ছত্রভঙ্গ করে দিতেন। উনি (শেখ হাসিনা) ১৬ ডিসেম্বর বা যেদিনই আসেন- তাড়াতাড়ি চলে আসেন। উনি তো এ দেশেরই নাগরিক।

এ দেশের নাগরিক হিসেবে তার আইনগত যে প্রাপ্তি বাকি আছে সেটা তাকে ভোগ করতে হবে। আমরা চাই তিনি তাড়াতাড়ি চলে আসেন।’

 

বন্ধ কলকারখানা চালু প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সরকারি মালিকানাধীন যেসব শিল্প কলকারখানা বন্ধ আছে, সেগুলোর বেশিরভাগই জীবনকাল পাড়ি দিয়েছে। ৬০-৭০ বছরের পুরনো। আমরা এগুলোর তালিকা ও কর্মপন্থা তৈরি করেছি।

আগামী বছরের শুরু থেকে টেন্ডার শুরু করব। ৫০ এর অধিক সরকারি শিল্প কারখানা আছে। এগুলোতে ব্যক্তিখাতে বিনিয়োগ আহ্বান করা হবে। এতে কর্মসংস্থান তৈরি হবে, দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখবে। বড় শিল্প কারখানা করার জন্য যে জ্বালানি চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণ সাপেক্ষে নতুন কারখানাও হবে, বিনিয়োগও হবে। অনেকেই বিনিয়োগে আগ্রহী হবেন।’