NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

রেলওয়ের ভূমি দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ


খবর   প্রকাশিত:  ১৮ অক্টোবর, ২০২৪, ০৭:৪০ এএম

>
রেলওয়ের ভূমি দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বাংলাদেশ রেলওয়ের দখল করা ভূমি উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান নূর, শফিকুল ইসলাম শিমুল, মো. শফিকুল আজম খাঁন, মো. সাইফুজ্জামান, এইচ এম ইব্রাহিম, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি সভায় অংশগ্রহণ করেন।

কমিটি বেসরকারি খাতের ৪০টি ট্রেনের মেয়াদ পূর্তির পর নতুন করে লিজ দেওয়া বন্ধ করার সুপারিশ করে। এছাড়াও পরবর্তী বৈঠকে ট্রেন লিজের কার্যক্রমের পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করা হয়।

সভায় রেল মন্ত্রণালয় ও বেসরকারি প্রতিষ্ঠান পরিচালিত ৪টি ট্রেনকে নমুনা ধরে মাসিক আয় ও পরিচালন ব্যয়ের তুলনামূলক হিসাব আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

কমিটি বাংলাদেশ রেলওয়ে ভূ-সম্পত্তি ব্যবস্থাপনা নীতিমালা- ২০২০ কে যুগোপযোগী করার সুপারিশ করে।

সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।