NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, নভেম্বর ১৫, ২০২৬ | ১ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন ডিসেম্বরে আইসিসির কঠোর সমালোচনা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ইতালির আল্পসে কেএফসি, ঐতিহ্য নষ্টের আশঙ্কায় স্থানীয়দের আপত্তি রোনালদোকে শ্রদ্ধা জানাতে পর্তুগালের যত বিশেষ আয়োজন জমা পড়েছে আবেদন, বাংলাদেশে মুক্তির অপেক্ষায় শাহরুখের ‘কিং’ ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল
Logo
logo

নিউইয়র্কের ব্রঙ্কসে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন


খবর   প্রকাশিত:  ১৪ নভেম্বর, ২০২৬, ১১:১১ এএম

নিউইয়র্কের ব্রঙ্কসে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

কণ্ঠশিল্পীদের মিলনমেলা ও সুরের মূর্ছনায় নিউইয়র্কের ব্রঙ্কসে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আটটায় ব্রঙ্কসের ২০৯৯ স্টার্লিং অ্যাভিনিউর এশিয়ান ড্রাইভিং মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ‘হৃদয় বাংলাদেশ’ এর সভাপতি সাইদুর রহমান লিংকন ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট সিরাজউদ্দিন আহমেদ সোহাগসহ কমিউনিটির বিশিষ্টজনেরা। মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনটির লক্ষ্য, উদ্দেশ্য ও এক বছরের পথচলার বিবরণ তুলে ধরা হয়।

বর্ষপূর্তির এই আয়োজনে নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে আসা কণ্ঠশিল্পীরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে গান গেয়ে শোনান চাইম ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য আল-আমিন, শারমিন তানিয়া, মিঠুল হক, রূপালী ঘোষ, ক্রিস্টিলা কুইয়া, এহতেশাম মুকুট, হামজা, জোসেফিন মিষ্টি, বিনীতা জয়া, আসাদ সোহেল ও সঞ্চিতা ঠাকুরসহ আরও অনেকে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন সংগঠনটির থিম সংয়ের রচয়িতা সৈয়দ আলী শুভ। এ সময় উপস্থিত দর্শক-শ্রোতাদের সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের থিম সংটি শোনানো হয়।

আয়োজক সংগঠনের কর্ণধার সৈয়দ ফয়েজ উপস্থিত শিল্পী, অতিথি ও শুভানুধ্যায়ীদের স্বাগত জানান এবং সংগঠনের পথচলায় সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রবাসে সংগীতচর্চাকে আরও সমৃদ্ধ করা এবং শিল্পীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্ট আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।