NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, নভেম্বর ১৫, ২০২৬ | ১ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন ডিসেম্বরে আইসিসির কঠোর সমালোচনা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ইতালির আল্পসে কেএফসি, ঐতিহ্য নষ্টের আশঙ্কায় স্থানীয়দের আপত্তি রোনালদোকে শ্রদ্ধা জানাতে পর্তুগালের যত বিশেষ আয়োজন জমা পড়েছে আবেদন, বাংলাদেশে মুক্তির অপেক্ষায় শাহরুখের ‘কিং’ ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল
Logo
logo

জমা পড়েছে আবেদন, বাংলাদেশে মুক্তির অপেক্ষায় শাহরুখের ‘কিং’


খবর   প্রকাশিত:  ১৪ নভেম্বর, ২০২৬, ১০:১১ এএম

জমা পড়েছে আবেদন, বাংলাদেশে মুক্তির অপেক্ষায় শাহরুখের ‘কিং’

বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে বলিউড সুপার স্টারশাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিচ্ছে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

এ লক্ষ্যে ইতিমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অনুমতির আবেদন জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিনেমাটি বাংলাদেশে মুক্তির অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন।


 

তিনি বলেন, ‘আমি এখন দেশের বাইরে আছি।

‘কিং’ বাংলাদেশে মুক্তি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে আজকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সিনেমাটি মুক্তির জন্য আবেদনপত্র জমা দিয়েছি। এখন পর্যন্ত ইতিবাচক অবস্থা দেখছি, বাকিটা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসার পর।’

 

এদিকে সাফটা চুক্তির আওতায় ‘কিং’-এর বিপরীতে এম এ রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমাটি ভারতে মুক্তি পাবে বলে জানা গেছে।

 

সবকিছু ঠিক থাকলে এবং মন্ত্রণালয়ের অনুমোদন মিললে নির্ধারিত তারিখ আগামী ২৪ ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে ‘কিং’। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে পরিবেশনা প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তির ইতিহাস খুব বেশি দীর্ঘ নয়। স্বাধীনতার পর দীর্ঘ সময় দেশীয় চলচ্চিত্রশিল্পের স্বার্থে বিদেশি সিনেমা, বিশেষ করে হিন্দি সিনেমা আমদানিতে নানা বিধিনিষেধ ছিল। ২০১৫ সালে সালমান খান অভিনীত ‘ওয়ান্টেড’ মুক্তির মধ্য দিয়ে সেই পরিস্থিতিতে পরিবর্তনের সূচনা হয়।

তবে এরপর কয়েক বছর আবারও বন্ধ থাকে ভারতীয় হিন্দি সিনেমার প্রদর্শন।

 

দীর্ঘ বিরতির পর শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ মুক্তির মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করে হিন্দি সিনেমা প্রদর্শনের পথ খুলে দেয় অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এরপর পর্যায়ক্রমে ‘জওয়ান’, ‘স্ত্রী ২’, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ এবং ‘কিসি কা ভাই কিসি কা জান’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে গত দুই বছরে বাংলাদেশে নতুন কোনো হিন্দি সিনেমা মুক্তি পায়নি।

উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন তার মেয়ে সুহানা খান। আরো রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রাঘব জুয়ালসহ অনেকে। সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহের অন্যতম কারণ শাহরুখের সঙ্গে সুহানার পর্দা ভাগাভাগি।