NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬ | ২৬ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডে সরকার গঠনে অনিশ্চয়তা, ভাগ্য ঝুলছে বিশেষ ভোটে শিশু পর্নোগ্রাফি রাখার অভিযোগে মেগানের বাবা থমাস মার্কেল গ্রেপ্তার ও গৃহবন্দি পোল্যান্ডে বন্দুক হামলায় নিহত ৬, দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা জার্সিতে লাল ফুল, বাঁশিতে করুণ সুর—প্রিমিয়ার লিগে কেন এই আয়োজন
Logo
logo

শহীদ নূর হোসেন দিবস আজ


খবর   প্রকাশিত:  ১০ নভেম্বর, ২০২৬, ১১:১১ এএম

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ। ১৯৮৭ সালে তত্কালীন স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের নায়ক নূর হোসেন জীবন্ত পোস্টার হয়ে গণতন্ত্রকামী মানুষের চিরন্তন আকাঙ্ক্ষাকে স্লোগানের অক্ষরে বুকে-পিঠে ধারণ করেছিলেন।

 

ঢাকার নারিন্দায় এক অটোরিকশাচালকের ঘরে জন্ম নেওয়া নূর হোসেন অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছিলেন। পরে তিনি গাড়ি চালানোর প্রশিক্ষণ নেন। জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের স্বৈরশাসনবিরোধী আন্দোলন তুঙ্গে থাকাকালে ১৯৮৭ সালের এই দিনে নূর হোসেন শহীদ হন। বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে তিনি রাজপথে বের হয়েছিলেন।

 

সেদিন আওয়ামী লীগের (এখন কার্যক্রম নিষিদ্ধ) একটি মিছিল পল্টন এলাকার ‘জিরো পয়েন্ট’ অতিক্রমকালে পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছুড়ে মিছিলটিকে ছত্রভঙ্গ করেছিল। তখন নূর হোসেন শহীদ হন। এ ছাড়া গুলিবিদ্ধ হয়ে প্রাণ ত্যাগ করতে বাধ্য হন বাবুল।

নূর হোসেনের সেই আত্মত্যাগ সাড়া জাগিয়েছিল, গণতন্ত্রকামী মানুষের মনকে নাড়া দিয়েছিল।

বুকে-পিঠে স্লোগানভরা শরীরটি আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতায় রক্তপাতের মধ্য দিয়ে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটেছিল।

 

১৯৮৭ সালে নূর হোসেন শহীদ হওয়ার পর এরশাদ একই বছরের ৬ ডিসেম্বর জাতীয় সংসদ ভেঙে দেন। এর তিন মাস পর তিনি জাতীয় সংসদের আরেকটি নির্বাচনের আয়োজন করেন। ১৯৮৮ সালের ৩ মার্চ অনুষ্ঠিত এই নির্বাচনে বড় দলগুলো অংশ নেয়নি।

ফলে সংসদ রাজনৈতিক বৈধতা পায়নি।

 

এরশাদ এর পরও ক্ষমতায় টিকে ছিলেন। এক পর্যায়ে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তাঁর পদত্যাগের মধ্য দিয়ে ঘটনাবহুল দশক শেষ হয়। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ নেয়। বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। যে স্থানে নূর হোসেন গুলিবিদ্ধ হয়েছিলেন, সেটি এখন শহীদ নূর হোসেন চত্বর।