NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

‘শেখ হাসিনার আগমন-শুভেচ্ছা-স্বাগতম’ স্লোগানে মুখরিত জেএফকে এয়ারপোর্ট


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৯:৫০ এএম

‘শেখ হাসিনার আগমন-শুভেচ্ছা-স্বাগতম’ স্লোগানে মুখরিত জেএফকে এয়ারপোর্ট
দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও বিপুলসংখ্যক প্রবাসীর সমাগম ঘটেছিল জেএফকে এয়ারপোর্টে। ১৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর শতশত প্রবাসীর ‘শেখ হাসিনার আগমন-শুভেচ্ছা-স্বাগতম’ স্লোগানে মুখরিত ছিল নিউইয়র্কের এই এয়ারপোর্টের ৪ নম্বর টার্মিনালের মূল গেইটের সামনের এলাকা। নিরাপত্তা রক্ষীরাও ছিলেন সরব।  শান্তিপূর্ণভাবে ঘণ্টা তিনেকের এই স্লোগান-র‌্যালি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফরের সাফল্য কামনাও করা হয়।  যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীগণের সাথে ছিলেন নিউইংল্যান্ড আওয়ামী লীগ, পেনসিলভেনিয়া আওয়ামী লীগ, নিউজার্সি আওয়ামী লীগ, কানেকটিকাট আওয়ামী লীগের নেতা-কর্মীরাও।  উল্লেখ্য, রাত ১০টার পর শেখ হাসিনাকে বহনকারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট লন্ডন থেকে জেএফকে এয়ারপোর্টে অবতরণ করে। ততক্ষণ পর্যন্ত নেতা-কর্মীরা ছিলেন মুখরিত-উল্লসিত। পুরো কর্মসূচির সমন্বয়ে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, প্রচার সম্পাদক হাজী এনাম দুলাল মিয়া, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আবুল হোসেনর, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহানারা আলী, সেক্রেটারি ফরিদা ইয়াসমীন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি মোর্শেদা জামান, পেশাজীবী সমন্বয় পরিষদের সেক্রেটারি কৃষিবিদ আশরাফুজ্জামান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার, নিউইংল্যান্ড আওয়ামী লীগের সেক্রেটারি  ইকবাল ইউসুফ প্রমুখ।  এ সময় জানানো হয়, ২৩ সেপ্টেম্বর শুক্রবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে শেখ হাসিনার ভাষণের সময় বাইরে শান্তি-সমাবেশ হবে। সেখানে আরো অধিকসংখ্যক প্রবাসীকে সমাগম ঘটাতে সকলের আন্তরিক সহায়তা কামনা করেন ড. সিদ্দিকুর রহমান।  উল্লেখ্য, সফরসঙ্গিসহ অবতরণের পরই প্রধানমন্ত্রী মোটর শোভাযাত্রা সহকারে ম্যানহাটানে লটে হোটেলে যান। এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত এবং ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান।