NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬ | ২১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ইউক্রেনের সর্বোচ্চ সম্মাননা দিলেন জেলেনস্কি নির্বাচনে হার, ট্রাম্পের বার্তা—‘কখনোই আত্মসমর্পণ নয়’ এবার ভিনিসিয়ুসের প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন অভিনেত্রীর জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে হারলে ‘মিস্টার ভেটো’ হয়ে উঠবেন ট্রাম্প ওয়ানডে বিশ্বকাপ দেখতে এখনই ১২ কোটির বেশি আবেদন ৮৩২ কোটি টাকার দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬
Logo
logo

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলা, আরো এক ভারতীয় নাগরিকের মৃত্যু


খবর   প্রকাশিত:  ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:১১ এএম

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলা, আরো এক ভারতীয় নাগরিকের মৃত্যু

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ অক্টোবরের হুতি হামলায় গুরুতর আহত আরেকজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সৌদিতে নিযুক্ত ভারতীয় দূতাবাস জানিয়েছে, গুরুতর আহত শেখ সাঈদ রিয়াদের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত শ্রী বিপুল বলেন, গত রাতে ভারতীয় নাগরিক শেখ সাঈদের দুর্ভাগ্যজনক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি ১০ অক্টোবর রিয়াদ বিমানবন্দর হামলায় গুরুতর আহত হন। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে সাহসিকতা নিয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন।

রাষ্ট্রদূত জানান, তেলেঙ্গানার নিজামাবাদ জেলার বাসিন্দা সাঈদ তার স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

তার দুই ভাইও রিয়াদে কর্মরত।

 

তিনি আরো বলেন, আমাদের কর্মকর্তারারা সাঈদের দুই ভাই এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানকারী সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছেন। আমি তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। তার ছোট ছোট সন্তান, স্ত্রী, সব আত্মীয়-স্বজন এবং বন্ধুদের জন্য আমার গভীর সহানুভূতি রইল।

 

ভারতীয় রাষ্ট্রদূত বলেন, পরিবারের অনুরোধ অনুযায়ী আমরা বর্তমানে রিয়াদে তার জানাজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রক্রিয়ায় রয়েছি। এ ব্যাপারে আমাদের দূতাবাস সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

এর আগে, একই হামলায় আহত হয়ে আরেক ভারতীয় নাগরিক হায়দ্রাবাদের ৪৬ বছর বয়সী মোহাম্মদ ইউসুফ মারা যান। এ ছাড়া আহত কেরালার আরেকজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল।

 

উল্লেখ্য, সাঈদের মৃত্যুর ফলে রিয়াদ বিমানবন্দরে ১০ অক্টোবরের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ হামলায় নিহতদের মধ্যে দুজন বাংলাদেশিও রয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের নাগরিকরাও প্রাণ হারিয়েছেন।