NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬ | ২১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ইউক্রেনের সর্বোচ্চ সম্মাননা দিলেন জেলেনস্কি নির্বাচনে হার, ট্রাম্পের বার্তা—‘কখনোই আত্মসমর্পণ নয়’ এবার ভিনিসিয়ুসের প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন অভিনেত্রীর জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে হারলে ‘মিস্টার ভেটো’ হয়ে উঠবেন ট্রাম্প ওয়ানডে বিশ্বকাপ দেখতে এখনই ১২ কোটির বেশি আবেদন ৮৩২ কোটি টাকার দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬
Logo
logo

এবার ভিনিসিয়ুসের প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন অভিনেত্রীর


খবর   প্রকাশিত:  ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:১১ এএম

এবার ভিনিসিয়ুসের প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন অভিনেত্রীর

সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের। একে তো প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ হয়েছে; এরপর মাঠে উচ্ছৃঙ্খল আচরণের কারণে লা লিগায় চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন।

 

 

এর মধ্যেই আরেক ঘটনায় আলোচনায় ভিনি। মার্কিন অভিনেত্রী স্যাডি সিংকে নাকি ইন্সটাগ্রামে বার্তা পাঠিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তবে সেই আমন্ত্রণে সাড়া দেননি স্যাডি সিংক। ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতো এমন দাবি করেছে।

 

 

ফুট মেরকাতোর প্রতিবেদনে বলা হয়েছে, চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা ভিনিসিয়ুস স্যাডির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। ইন্সটাগ্রামে তাকে বার্তা পাঠিয়ে বার্নাব্যুর ভিআইপি বক্সে বসে রিয়াল মাদ্রিদের একটি ম্যাচ দেখার আমন্ত্রণ জানান। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ভিনিসিয়ুস কিংবা স্যাডি—কেউই প্রকাশ্যে কিছু জানাননি।

তাদের মধ্যে আদৌ এমন কোনো কথোপকথন হয়েছিল কি না, তারও কোনো যাচাইযোগ্য প্রমাণ সামনে আসেনি। ফলে এখন পর্যন্ত এটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। 

 

ভিনিসিয়ুসের ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি কম আলোচনা হয়নি। ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে তার সম্পর্কের ইতি ঘটেছে। গত অক্টোবরে দুজনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে।

এর আগে দুজনের সম্পর্কের টানাপোড়েন ও পুনর্মিলন নিয়েও খবর হয়েছিল। বিচ্ছেদের পর থেকেই ভিনিসিয়ুসের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।

 


 

এরই মধ্যে স্যাডি সিংকে ঘিরে নতুন এই খবর সামনে এল। ‘স্ট্রেঞ্জার থিংস’ সিরিজে ম্যাক্স মে-ফিল্ড চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পাওয়া স্যাডি এখন বিনোদনজগতের পরিচিত মুখ। ফুটবল ও বিনোদনজগতের দুই তারকাকে ঘিরে এমন খবর স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে মাঠের বাইরের আলোচনার পাশাপাশি মাঠেও কিছুদিন ধরে অনুপস্থিত ভিনিসিয়ুস। চার ম্যাচের নিষেধাজ্ঞার কারণে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় খেলতে পারছেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। 

তবে উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলতে বাধা নেই। তাই আজ রাতেই এইকে অ্যাথেন্সের বিপক্ষে ভিনিকে মাঠে দেখা যেতে পারে।