NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, নভেম্বর ২, ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬ মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি : দাবি উত্তর কোরিয়ার ৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১ রাফিনিয়া-ইয়ামালের জোড়ায় প্রতিপক্ষকে ৬ গোলে উড়িয়ে ফের শীর্ষে বার্সেলোনা মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’
Logo
logo

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য


খবর   প্রকাশিত:  ০২ নভেম্বর, ২০২৬, ১১:১১ এএম

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) যাচ্ছেন বাংলাদেশ বিমানবাহিনীর ১৩৪ সদস্যের একটি কন্টিনজেন্ট। এ উপলক্ষে কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের ব্রিফিং দিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

রবিবার (১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বিমানবাহিনী সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

 

 

আইএসপিআর জানায়, বিমান বাহিনী প্রধান তার বক্তব্যে শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। 
একইসঙ্গে তিনি বাংলাদেশ বিমান বাহিনী ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নিষ্ঠার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মিশনের সার্বিক সাফল্য কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

 

নতুন এই কন্টিনজেন্টে থাকছেন ১৩৪ জন সদস্য। তাদের নেতৃত্ব দেবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান । কন্টিনজেন্টের সঙ্গে থাকবে চারটি এমআই সিরিজের হেলিকপ্টার এবং প্রয়োজনীয় বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট।

 

ইতোমধ্যে গত ২৮ অক্টোবর কন্টিনজেন্টের ২৩ সদস্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঙ্গোর উদ্দেশে যাত্রা করেছেন। বাকি ১১২ সদস্য আগামী ৪ নভেম্বর ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উদ্দেশে দেশ ছাড়বেন।

অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকাস্থ এয়ার অফিসার এবং বিমান সদর ও বিভিন্ন ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।