NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ২৫, ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন


খবর   প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৬, ১০:১০ এএম

ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত ছবি ও পরিচয়ের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ব্যক্তিগত অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় আইন প্রণয়নের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

 

সম্প্রতি এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এ ‘দ্য মেকিং অব আ মডার্ন স্টার’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে এআইয়ের সম্ভাবনা ও ঝুঁকি নিয়ে কথা বলেন কৃতি। তার মতে, প্রযুক্তি উদ্ভাবনের পক্ষে থাকলেও এআইয়ের অপব্যবহার ঠেকাতে কার্যকর আইন থাকা জরুরি।

আলোচনায় কৃতি বলেন, ‘এআই আমাকে ভয় দেখায়। এটি একটি হাতিয়ার, গন্তব্য নয়।

হাতিয়ার যত ধারালো হয়, তা তত বিপজ্জনকও হতে পারে।’

 

 

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে আইন ও নীতিমালারও পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন এই অভিনেত্রী। তার ভাষ্য, এআই দিয়ে কী কী করা সম্ভব, সে বিষয়ে আমরা কতটা প্রস্তুত, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে ব্যক্তিগত অধিকার এবং অনলাইনে প্রকাশিত কনটেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

 

কৃতি বলেন, এখন বাস্তব ছবি ও এআই দিয়ে তৈরি ছবির মধ্যে পার্থক্য করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। প্রযুক্তি যেভাবে এগোচ্ছে, সেই গতিতে আইন ও সুরক্ষাব্যবস্থা এগোচ্ছে না। ফলে ব্যক্তিগত ছবি বা পরিচয় ব্যবহার করে তৈরি কনটেন্টের অপব্যবহার ঠেকানো বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।


 

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে কৃতি জানান, ইনস্টাগ্রামে তার কোনো ছবি এআই দিয়ে তৈরি বা বিকৃত করা হলে সেটি আলাদাভাবে শনাক্ত করে সরিয়ে দেওয়ার নির্দিষ্ট অভিযোগ জানানোর ব্যবস্থা নেই বলে তিনি মনে করেন। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সামাজিক যোগাযোগমাধ্যমের আরো কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন।

 

প্রযুক্তি মানুষের জন্য নতুন সম্ভাবনা তৈরি করলেও এর ঝুঁকি মোকাবিলায় ব্যক্তিগত অধিকার সুরক্ষাকে গুরুত্ব দিতে হবে বলে মত দেন কৃতি। তার মতে, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আইন ও সুরক্ষাব্যবস্থা হালনাগাদ করা না গেলে এআইয়ের অপব্যবহার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।