NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

সাবিনারা ফিরছেন বুধবার, ছাদখোলা বাসের অভ্যর্থনা


খবর   প্রকাশিত:  ১০ নভেম্বর, ২০২৩, ০১:৫০ এএম

>
সাবিনারা ফিরছেন বুধবার, ছাদখোলা বাসের অভ্যর্থনা

পুরো দেশ জুড়ে আলোচনায় বাংলাদেশের নারী ফুটবলাররা। সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতে সবার মন জিতেছেন সাবিনারা। দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে বাংলাদেশ দল কাঠমান্ডু থেকে বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে রওয়ানা হয়ে দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

২৩ বছর আগে আলফাজ-জুয়েলরা সাফ গেমসে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছিলেন। এরপর বাংলাদেশ সিনিয়র কোনো ফুটবল দল আর বিদেশের মাটি থেকে ট্রফি নিয়ে দেশে ফিরতে পারেননি। ২০০৩ সালে সাফ ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকাতেই।

সাবিনা-সানজিদারা বাংলাদেশকে গর্বিত করেছেন৷ সাবিনাদের বিমানবন্দরে বড় অভ্যর্থনাই দেয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আজকের মধ্যেই বিষয়টি চুড়ান্ত করবে ফেডারেশন।  বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে বিমানবন্দরের অভ্যর্থনায় থাকবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও।

ফাইনালের আগে মিডফিল্ডার সানজিদা সামাজিক মাধ্যমে একটি ফেসবুক পোস্ট করেন। সেখানে ছাদ খোলা বাসের কথা লিখেছিলেন। বাংলাদেশ দল ছাদ খোলা বাসের অভ্যর্থনা গ্রহণ করুক এমনটা চাওয়া ফুটবলপ্রেমীদেরও।