NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

সাজেদা চৌধুরীর স্মরণে অন্টারিও আওয়ামী লীগের দোয়া মাহফিল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:১৩ এএম

সাজেদা চৌধুরীর স্মরণে অন্টারিও আওয়ামী লীগের দোয়া মাহফিল
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশ আওয়ামী লীগ, অন্টারিও, কানাডার উদ‍্যোগে স্থানীয় রেড হর্ট তন্দুরি রেস্টুরেন্টে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  অন্টারিও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন মাসুদের সঞ্চালনায় ও নির্বাহী সদস‍্য জিয়াউল আহসান চৌধুরী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। আলোচনায় অংশগ্রহণ করেন অন্টারিও আওয়ামী লীগের সহ সভাপতি ফয়জুল করিম, গোলাম সারোয়ার, আবু হেনা কোরাইশী, ইঞ্জি: নওশের আলী, মহিউদ্দিন আহম্মেদ বিন্দু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিলু, দপ্তর সম্পাদক খালেদ শামীম, মহিলা বিষয়ক সম্পাদক হাসমত আরা চৌধুরী জুই, যুব ও ক্রীড়া সম্পাদক সাদ্দাম হোসেন, মুক্তিযোদ্ধা সম্পাদক মুশফাকুর রহমান আকন্দ, নির্বাহী সদস‍্য দেওয়ান হক, শরিফুল ইসলাম, সোহাগ হোসেন, আশরাফুন নিসা , শায়লা ইসলাম, কানাডা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আব্দুল গাফ্ফার, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আহমেদ মুক্তা, দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দিন, নির্বাহী সদস‍্য ঝোটন তরফদার, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মনির, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডা সভাপতি ড. হুমায়ূন কবির, সহসভাপতি ড.আমিন তোহা ও কানাডা স্বেচ্ছসেবক লীগের এডভোকেট কামরুল ইসলাম, তাজুল ইসলাম ও কানাডা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান।