NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে হুমকির মুখে ফসল উৎপাদন, বাড়তে পারে খাদ্যমূল্য গাজায় আবারও যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়ছে, সতর্ক করল জাতিসংঘ কিউবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ
Logo
logo

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড


খবর   প্রকাশিত:  ১৫ অক্টোবর, ২০২৬, ০৯:১০ এএম

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড

সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ায় ইরানে ধর্ম অবমাননার অভিযোগ এনে ২৩ বছর বয়সী এক তরুণীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

 

 

নাজমেহ আমিনি নামের ওই তরুণী হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাকে উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরের ভাকিলবাদ কারাগারে রাখা হয়েছে। বিপ্লবী আদালত ও ফৌজদারি আদালতে পৃথক দুটি মামলায় তাকে ১২ বছরের বেশি কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরানকে (এইচআরএআই) আমিনির পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘সাব-ওল-নবি’ বা মহানবীকে (সা.)-কে নিয়ে অবমাননার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

ইরানের সাইবার পুলিশ অনলাইনে নজরদারি চালানোর পর তাকে গ্রেপ্তার করা হয়। তবে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে ঠিক কী লেখা ছিল, তা প্রকাশ্যে জানানো হয়নি।

 

দ্বিতীয় মামলায় জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কর্মকাণ্ড এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোসহ বিভিন্ন অভিযোগে আমিনিকে ১২ বছর, ছয় মাস ও এক দিনের কারাদণ্ড দেওয়া হয়। জানুয়ারিতে দেশজুড়ে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনী আমিনিকে গ্রেপ্তার করে।