NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ১৪, ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে প্রতিহত করার দাবি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায়
Logo
logo

মদিনায় বিয়ে করলেন ইনফ্লুয়েন্সার মিস্টার ফয়সু


খবর   প্রকাশিত:  ১২ অক্টোবর, ২০২৬, ১০:১০ এএম

মদিনায় বিয়ে করলেন ইনফ্লুয়েন্সার মিস্টার ফয়সু

বিয়ে করেছেন ভারতের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফয়সাল শেখ, যিনি মিস্টার ফয়সু নামে পরিচিত। সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় সম্পন্ন হয়েছে তার নিকাহ অনুষ্ঠান।

শনিবার (১০ অক্টোবর) ইনস্টাগ্রামে বিয়ের প্রথম ছবি প্রকাশ করে সুখবরটি জানান তিনি।

 

বিয়ের ছবি শেয়ার করে ফয়সু লিখেছেন, ‘আর আমরা তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি’—কোরআনের এই আয়াত উল্লেখ করে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মদিনার মতো সুন্দর শহরে পরিবারের সবাইকে পাশে নিয়ে নিকাহ সম্পন্ন করতে পারাকে স্বপ্ন পূরণের মতো আশীর্বাদ বলে উল্লেখ করেন তিনি। নতুন জীবনের শুরুতে সবার কাছে দোয়া চেয়েছেন এই ইনফ্লুয়েন্সার।

পাশাপাশি তাদের দাম্পত্য জীবনে ভালোবাসা ও বরকতের জন্য প্রার্থনা করেছেন।

 

প্রকাশিত ছবিতে ফয়সুকে সাদা শেরওয়ানিতে দেখা গেছে। তার স্ত্রী পরেছিলেন সাদা ঘারারা, সঙ্গে লাল ওড়না এবং সোনার গয়না। মসজিদে নববীর মনোরম পটভূমিতে নবদম্পতির ছবিগুলো নজর কেড়েছে ভক্তদের।

 

বিয়ের খবর প্রকাশের পর ফয়সুর বন্ধু ও বিনোদনজগতের সহকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী রুবিনা দিলাইক, শো ‘লক আপ’-এর বিজয়ী শ্রেয়া কালরা, ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান এবং অভিনেতা অর্জুন বিজলানিসহ অনেকে নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।


 

যেভাবে জনপ্রিয় হলেন মিস্টার ফয়সু

মুম্বাইয়ে জন্ম নেওয়া ফয়সাল শেখের বেড়ে ওঠা ধারাভিতে। সাধারণ পরিবার থেকে উঠে আসা এই তরুণ অনলাইনে কনটেন্ট তৈরি করে জনপ্রিয়তা পান। বন্ধুদের সঙ্গে ‘টিম ০৭’ নামে কনটেন্ট ক্রিয়েশন গ্রুপ গড়ে তোলেন তিনি।

লিপ-সিঙ্ক, কমেডি ও ছোট নাটকীয় ভিডিওর মাধ্যমে পরিচিতি বাড়তে থাকে তার।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমের গণ্ডি পেরিয়ে রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন ফয়সু। ‘ফিয়ার ফ্যাক্টর : খাতরো কে খিলাড়ি ১২’, ‘ঝালাক দিখলা যা ১০’, ‘দ্য ফিফটি’ ও ‘সেলিব্রিটি মাস্টারশেফ’-এর মতো অনুষ্ঠানে দেখা গেছে তাকে। এ ছাড়া ‘ব্যাং ব্যাং’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি এবং ইউটিউবে ‘লং ড্রাইভ উইথ মিস্টার ফয়সু’ শিরোনামে একটি অনুষ্ঠানও উপস্থাপনা করেছেন।