শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যুৎসংকট দেখা দিয়েছে বলে মন্তব্য করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, ‘বর্তমান সরকার সাময়িক সময় বিদ্যুৎ দিতে না পারায় বিভিন্ন সময় দুঃখ প্রকাশ করেছে।
খবর প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬, ১০:১০ এএম

শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যুৎসংকট দেখা দিয়েছে বলে মন্তব্য করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, ‘বর্তমান সরকার সাময়িক সময় বিদ্যুৎ দিতে না পারায় বিভিন্ন সময় দুঃখ প্রকাশ করেছে।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সরকার গঠনের ৫-৬ মাসের মাথায় বিরোধী দলের লং মার্চের সমালোচনা করেন চিফ হুইপ। বলেন, ‘যারা ছয়টা সিট পেয়েছে তারা এমন এমন বক্তৃতা দেয়, অশ্লীল।
দুই বছর হামের টিকা দেওয়া হয়নি উল্লেখ করে এ সময় চিফ হুইপ বলেন, ‘হামের টিকা ঠিকভাবে না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার।’
রাজধানী ঢাকাতে অটোরিকশা বেপরোয়া আকার ধারণ করেছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ।
তিনি বলেন, ‘দেশ যতবার বিপদে পড়েছে ততবারই অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের দারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছিল। প্রতিবারই এ সংকট থেকে দেশকে টেনে ওপরে তুলেছে বিএনপি। সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায়ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্তমান সরকার।