NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬ | ২৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি
Logo
logo

রাহুল-প্রিয়াঙ্কা আটক, বাসের টায়ার পাংচার করে দিল কংগ্রেস কর্মীরা


খবর   প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৬, ১২:১০ পিএম

রাহুল-প্রিয়াঙ্কা আটক, বাসের টায়ার পাংচার করে দিল কংগ্রেস কর্মীরা

ভারতে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার (এসআইআর) প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবিতে বিক্ষোভ করায় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ ইন্ডিয়া জোটের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে পুলিশ। কংগ্রেসের দাবি, টানা দ্বিতীয় দিনের মতো এই বিক্ষোভ চলাকালে তাদের আটক করা হয়।

এনডিটিভির প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। 

 

ঘটনাস্থলে থাকা অন্য বিক্ষোভকারীদেরও পুলিশ আটক করে বাসে তুলে নেয়। বিক্ষোভকারীদের ধাক্কা দিয়ে বাসে তোলা হয় বলে অভিযোগ করেছে কংগ্রেস। দলটির দাবি, পরে তাদের কর্মীরা একটি বাসের টায়ার ফুটো করে দেন।

 

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার (এসআইআর) প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবিতে আজও দিল্লিতে বিক্ষোভ করেছেন বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের নেতারা। যন্তর মন্তরে যাওয়ার পথে পুলিশ তাদের আটকে দিলে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন নেতা রাস্তায় বসে পড়েন। এর আগের দিনও নির্বাচন কমিশনের সদর দপ্তরে যেতে না দেওয়ায় আকাশবাণী ভবনের সামনে অবস্থান নেওয়ার সময় গান্ধী পরিবারের সদস্যদের আটক করা হয়েছিল।

আজ বিক্ষোভকারীরা যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।