NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬ | ২৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি
Logo
logo

শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়


Oniketh Ahmed   প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৬, ০৮:১০ এএম

শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

নয়াদিল্লি: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়টি রাজনৈতিক নয়, বরং একটি আইনি বিষয় বলে জানিয়েছে ভারত। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের পাঠানো নথিপত্র এবং প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, “প্রত্যর্পণের বিষয়টি একটি আইনি বিষয়। এর সঙ্গে আইনি প্রক্রিয়া জড়িত।”

তিনি আরও বলেন, এ বিষয়ে ভারতের অবস্থান হলো, সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। তবে বুধবারের ব্রিফিংয়ে জয়সওয়াল শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন কি না, সে বিষয়ে সরাসরি কোনো ঘোষণা দেননি।

এর আগে গত জুলাইয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, তিনি এবং আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা ডিসেম্বরের দিকে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। তিনি বলেছিলেন, দেশে ফিরে তাকে গ্রেপ্তার করা বা এমনকি হত্যা করা হতে পারে—এমন আশঙ্কা থাকলেও তিনি দেশে ফিরতে চান।

শেখ হাসিনার ওই বক্তব্যের পর ভারতও জানিয়েছিল, তার প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি এবং বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মোকাবিলা করা হবে।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তার প্রত্যর্পণের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছে।

এদিকে বুধবারের ব্রিফিংয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গেও জয়সওয়াল বলেন, ভারতের লক্ষ্য বাংলাদেশের সঙ্গে “ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী” সম্পর্ক বজায় রাখা এবং জনগণকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া।