NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২, ২০২৬ | ১৬ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের যুক্তরাষ্ট্রের নির্দেশে আগেভাগেই নিউইয়র্ক ছাড়ল ইরানি জাতিসংঘ প্রতিনিধি দল ইরানের নিষেধাজ্ঞা এড়ানো এ-৭ নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ ভেঙে দেওয়া হলো নিউজিল্যান্ডের পার্লামেন্ট টিভির অভিজ্ঞতায় বিমান কন্ট্রোল করেছিলেন প্লাম্বার, বীরত্ব দেখান ডেন্টিস্ট সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের
Logo
logo

আটলান্টিক সিটিতে সাংবাদিক সম্মেলনে ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ার আহ্বান


খবর   প্রকাশিত:  ০২ অক্টোবর, ২০২৬, ০১:১০ এএম

আটলান্টিক সিটিতে সাংবাদিক সম্মেলনে ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ার আহ্বান

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি: নিউজার্সির আটলান্টিক সিটিতে সদ্য উদ্বোধন হওয়া স্থায়ী শহীদ মিনারকে কেন্দ্র করে বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিভাজন, হতাশা ও ক্ষোভের প্রেক্ষাপটে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটি ও সাউথ জার্সির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন হেলাল হাসান।

৩০ সেপ্টেম্বর বুধবার রাতে বেংগল ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আয়োজকেরা শুরুতেই স্পষ্ট করে বলেন, তাঁরা কোনো ব্যক্তি বা সংগঠনকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে আসেননি। তাঁদের লক্ষ্য ইতিহাসের সত্য তুলে ধরা, শহীদ মিনারের মর্যাদা রক্ষা করা এবং কমিউনিটির ঐক্য ও সম্মিলিত অধিকারের পক্ষে কথা বলা। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন লেখক ও সাংবাদিক ইব্রাহীম চৌধুরী, হেলাল হাসান, আলী চৌধুরী, মোহাম্মদ দিদার, শেখ আমীন, সাঈদ দোহা, পাপলু চৌধুরী, ফারুক হোসেন, এনামুল হক, সবুর মিয়া, আকবর হোসেইন, মোহাম্মদ শাহীন, সুব্রত চৌধুরী, জাকির হোসেন, মনিরুল আলম বাবু, আওলাদ হোসেইন, ফারুক তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, যে শহীদ মিনার কমিউনিটির ঐক্যের প্রতীক হওয়ার কথা, সেই মিনারকে ঘিরেই যদি আরও বিভক্তি তৈরি হয়, তাহলে স্মৃতিস্তম্ভ দাঁড়ালেও একুশের চেতনা প্রতিষ্ঠিত হবে না। শহীদ মিনার উদ্বোধনকে কেন্দ্র করে কমিউনিটিতে বিভক্তি সৃষ্টির অপপ্রয়াসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। তাঁরা আগামী একুশে ফেব্রুয়ারিতে একই শহীদ মিনারের সামনে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানান। বক্তারা আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য শুধু একটি স্থায়ী শহীদ মিনার রেখে যাওয়াই যথেষ্ট নয়; এর পাশাপাশি একটি সত্যনিষ্ঠ ইতিহাস এবং ঐক্যবদ্ধ কমিউনিটিও রেখে যাওয়া প্রয়োজন।