বলিউডের রোমান্টিক ঘরানার জনপ্রিয় মুখ ইমরান হাশমি এবার জুটি বেঁধেছেন অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজার সঙ্গে। আসন্ন অ্যাকশন-এন্টারটেইনার সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় রসায়ন জমাবেন এই দুই তারকা।
খবর প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ এএম

বলিউডের রোমান্টিক ঘরানার জনপ্রিয় মুখ ইমরান হাশমি এবার জুটি বেঁধেছেন অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজার সঙ্গে। আসন্ন অ্যাকশন-এন্টারটেইনার সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় রসায়ন জমাবেন এই দুই তারকা।
মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে পাহাড়ি শহর মিসৌরীর মনোরম পরিবেশে। ভিডিওতে জেনেলিয়াকে দেখা যায় এক লাজুক ক্যাফে মালিকের চরিত্রে। অন্যদিকে ইমরানের মনোমুগ্ধকর উপস্থিতি ও ভালোবাসার আবেদনে ধীরে ধীরে সাড়া দিতে দেখা যায় তাকে।
ইমরান হাশমি ও সুরকার হিমেশ রেশামিয়ার রসায়ন নিয়ে দর্শক মনে যেমন সবসময় আলাদা উত্তেজনা থাকে, এবার তাতে যোগ হলো জেনেলিয়ার উপস্থিতি। গানটির শিরোনামটি হিমেশের কালজয়ী গান ‘আশিক বানায়া আপনে’র স্মৃতি মনে করিয়ে দিলেও, ইমরান-জেনেলিয়ার রসায়ন গানটিকে নতুন এক মাত্রা দিয়েছে। নতুন এই মেলবন্ধন নিয়ে ইমরান হাশমি বলেন, ‘হিমেশ, পরিচালক আদিত্য এবং আমার একসঙ্গে কাজের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে।
হিমেশ রেশামিয়া ও আসিস কৌরের কণ্ঠে সাজানো এই গানটি পরিচালনা করেছেন আদিত্য দত্ত। দীপক মুকুট, হুনার মুকুট ও সঙ্গীতা আহির প্রযোজিত এই ছবিতে ইমরান ও জেনেলিয়ার পাশাপাশি আপারশাক্তি খুরানা ও অভিষেক সিংকে দেখা যাবে।আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সোহম রকস্টার এন্টারটেইনমেন্ট পরিবেশিত ‘গানমাস্টার জি৯’। ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন পর্দায় ইমরান ও জেনেলিয়ার এই নতুন জুটির পূর্ণাঙ্গ কেমিস্ট্রি দেখার জন্য।