NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি জন্ম পর্যটন ঠেকাতে নতুন ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতিসংঘে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্প, চুক্তি না হলে ‘ধ্বংসের’ হুঁশিয়ারি
Logo
logo

জন্ম পর্যটন ঠেকাতে নতুন ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের


Shibbir Ahmed   প্রকাশিত:  ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ পিএম

জন্ম পর্যটন ঠেকাতে নতুন ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

শিব্বীর আহমেদ, ওয়াশিংটন ডিসি : যুক্তরাষ্ট্রে বাণিজ্যিকভাবে ‘বার্থ ট্যুরিজম’ বা জন্ম পর্যটন পরিচালনা ও এতে সহায়তাকারীদের বিরুদ্ধে নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতির ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার এক বিবৃতিতে রুবিও বলেন, বিদেশি বাণিজ্যিক জন্ম পর্যটন নেটওয়ার্কগুলো যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার সুযোগ নিয়ে ব্যবসা করছে। এসব নেটওয়ার্ক বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে মিথ্যা তথ্য দিতে প্রশিক্ষণ দেয় এবং বিপুল অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রের মাটিতে সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা করে বলে অভিযোগ করা হয়েছে।

নতুন নীতিটি ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের (INA) ধারা 212(a)(3)(C)-এর অধীনে কার্যকর করা হচ্ছে। এর আওতায় যারা জেনেশুনে যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক জন্ম পর্যটনে যুক্ত বা এতে সহায়তা করেন, তাদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হবে।

নীতিটির আওতায় বিশেষভাবে বাণিজ্যিক জন্ম পর্যটন নেটওয়ার্কের মালিক, পরিচালনাকারী ও ব্যবস্থাপক; ভিসা আবেদনকারীদের প্রতারণা করতে প্রশিক্ষণ দেওয়া ‘ভিসা ফিক্সার’; এবং জেনেশুনে এ ধরনের ভ্রমণ ও মেডিকেইড ব্যবস্থার অপব্যবহারে সহায়তাকারী বিদেশি চিকিৎসাসেবা প্রদানকারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

রুবিও বলেন, ট্রাম্প প্রশাসন মার্কিন নাগরিকত্বের অখণ্ডতা রক্ষা, সরকারি সুবিধা ও মার্কিন করদাতাদের সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন আইনগত ব্যবস্থা ব্যবহার করছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিদ্যমান নির্দেশনা অনুযায়ী, কোনো শিশুর জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে যাওয়া ‘বার্থ ট্যুরিজম’ ভিজিটর ভিসার অনুমোদিত উদ্দেশ্য নয়।

রুবিওর ঘোষিত নতুন নীতি শুধু যুক্তরাষ্ট্রে জন্ম দিতে ভ্রমণকারীদের নয়, বরং এ ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা, অর্থায়ন বা সহায়তার সঙ্গে জড়িত ব্যক্তিদের লক্ষ্য করছে। বিবৃতিতে বলা হয়েছে, নতুন বিধিনিষেধের আওতায় নির্দিষ্ট কিছু পরিবারের সদস্যও পড়তে পারেন। তবে এটি মার্কিন নাগরিকত্বের আইন পরিবর্তনের ঘোষণা নয়; বরং জন্ম পর্যটনের সঙ্গে জড়িত ব্যক্তি ও সহযোগীদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপের একটি ব্যবস্থা।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সাম্প্রতিক সময়ে ভিসা আবেদনকারীদের স্ক্রিনিং ও ভেটিং আরও বিস্তৃত করেছে। ১ অক্টোবর থেকে আরও কয়েকটি নন-ইমিগ্র্যান্ট ভিসা শ্রেণিতে অনলাইন উপস্থিতি যাচাই সম্প্রসারণের ঘোষণা দেওয়া হয়েছে।