NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শনে শিক্ষামন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৫ অক্টোবর, ২০২৪, ০৫:৪২ এএম

>
নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শনে শিক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও তার স‌ঙ্গে ছিলেন।

নিউইয়র্ক স্থানীয় সময় শুক্রবার (১৬ সেপ্টেম্বর) তারা কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেন।

কনস্যুলেট জেনারেল জানায়, শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রী ছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকর এম তালহাসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীসহ তাদেরকে স্বাগত জানান। 

শিক্ষামন্ত্রী কনস্যুলেটের বর্তমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সেবার মান সমুন্নত রাখার ব্যাপারে কনস্যুলেট কর্মকর্তাদের আহ্বান জানান। তিনি বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের সম্পৃক্ততা ও ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে করোনা মহামারির সময়ে ভ্যাকসিন সরবরাহের বিষয়ে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করেন। 

দীপু ম‌নি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দ্বি-পাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অর্জনের কথা তুলে ধরেন। ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, টেকনোলজি ট্রান্সফার, শিক্ষা ও গবেষণা বিষয়ে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও গভীরতর করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।  

কনসাল জেনারেল শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী ও প্রতিনিধি দলকে কনস্যুলেটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। 

কনসাল জেনারেল কনস্যুলার ও কল্যাণ সেবাগুলো আরও উন্নত করার পাশাপাশি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যেকার সম্পর্ককে আরও শক্তিশালী ও সম্প্রসারিত করার ক্ষেত্রে কনস্যুলেটের দৃঢ় প্রত্যয় ও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। 

পরবর্তীতে মন্ত্রী কনস্যুলেটের বিভিন্ন শাখার কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং কনস্যুলেটে আগত সেবাগ্রহীতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। 

কনসাল জেনারেল কনস্যুলেট সফরের জন্য শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী ও প্রতিনিধি দলের সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। 

উল্লেখ্য, শিক্ষামন্ত্রী জাতিসংঘের এক গুরুত্বপূর্ণ বৈঠকে যোগদান করতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন।