NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের, ইয়েমেনে সংঘাত তীব্র গাজা থেকে ইউক্রেন-সুদান: শান্তির আহ্বান জাতিসংঘ মহাসচিবের নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সংস্কারের পর ১৯ লাখ ডলারে বিক্রি হলো ট্রাম্পের শৈশবের বাড়ি দ্বিপক্ষীয় বৈঠক শেষে একই লিমুজিনে চেপে প্রদর্শনীতে মোদি-পুতিন যুক্তরাষ্ট্রের কাছে কি সত্যিই আর ১৪ দিন চলার মতো তেল আছে? মার্টিনেলির হ্যাটট্রিকে আল-হিলালের জয়, অন্য ম্যাচে পয়েন্ট হারালেন রোনালদোরা শান্ত গল্পেই ১০০ কোটির পথে ইমতিয়াজ আলীর ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৯/১১ হামলার ২৫ বছর, ‘কখনোই ভুলব না’ বার্তা ট্রাম্পের
Logo
logo

সংস্কারের পর ১৯ লাখ ডলারে বিক্রি হলো ট্রাম্পের শৈশবের বাড়ি


খবর   প্রকাশিত:  ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৯ পিএম

সংস্কারের পর ১৯ লাখ ডলারে বিক্রি হলো ট্রাম্পের শৈশবের বাড়ি

আমেরিকার নিউইয়র্ক সিটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শৈশবের বাড়িটি ১.৯৩ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে। দীর্ঘদিনের অবহেলার পর ব্যাপক সংস্কারের মাধ্যমে জরাজীর্ণ সম্পত্তিটিকে একটি আধুনিক বাসভবনে রূপান্তর করে পুনরায় এটি বিক্রি করা হয়।

রিয়েল এস্টেট ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা বাড়িটি কিনে নেন।

 

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ১৯৪০ সালে ট্রাম্পের বাবা ফ্রেড ট্রাম্প কুইন্সের এই টিউডর-শৈলীর বাড়িটি নির্মাণ করেছিলেন। পাঁচ শোবার ঘরের এই বাড়িতে ট্রাম্প তার জীবনের প্রথম চার বছর কাটিয়েছেন। তবে বহু বছর ধরেই এটি ট্রাম্প পরিবারের মালিকানায় ছিল না।

দীর্ঘদিন খালি পড়ে থাকায় পাইপ ফেটে ক্ষতি হওয়া এবং বিড়ালের দখলে চলে যাওয়ার পর গত বছর ডেভেলপার টমি লিন আট লক্ষ ডলারে সম্পত্তিটি কিনে নেন। পরবর্তীতে তিনি আরো অর্ধমিলিয়ন ডলার ব্যয়ে বাড়িটি আধুনিক শেফ'স কিচেন, কাঠের মেঝে ও স্পা-স্টাইলের বাথরুমে সজ্জিত করে পুরোপুরি সংস্কার করেন।

 

২০১৭ সালে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর বাড়িটি ২.১৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল এবং কিছু সময়ের জন্য পর্যটনভিত্তিক প্ল্যাটফর্ম এয়ারবিএনবি-তে ট্রাম্পের নানা স্মারকসহ তালিকাভুক্ত ছিল। ২০১৯ সালে চড়া দামে বিক্রির চেষ্টা ব্যর্থ হওয়ার পর বাড়িটি জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকে, যা সাম্প্রতিক সংস্কারের মাধ্যমে নতুন করে বিক্রি করা হলো।