NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

ব্রাজিলের নাচকে ‘বানর নাচের’ সঙ্গে তুলনা, নেইমারদের তীব্র ক্ষোভ


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৫, ০৩:১৯ এএম

>
ব্রাজিলের নাচকে ‘বানর নাচের’ সঙ্গে তুলনা, নেইমারদের তীব্র ক্ষোভ

সুন্দর ফুটবল তো আছেই, গোলের পর ব্রাজিলিয়ানদের আমুদে উদযাপনও বেশ বিখ্যাত। তেমন উদযাপন করেই রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন এবার। স্প্যানিশ টিভি অনুষ্ঠানে তাকে বলা হয়েছে ‘বানর নাচানো’ বন্ধ করতে। এরপরই পেলে-নেইমারসহ ব্রাজিলিয়ান তারকারা রীতিমতো ফুঁসে উঠেছেন। ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বর্ণবাদী আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন তারা। 

এই বর্ণবাদী মন্তব্যটা এসেছে স্প্যানিশ ফুটবল এজেন্টদের সভাপতি পেদ্রো ব্রাভোর কাছ থেকে। স্প্যানিশ টিভি অনুষ্ঠান এল চিরিঙ্গিতোয় এই কথা বলেছেন তিনি। ব্রাজিল তারকা ভিনিসিয়াসকে নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, ‘আপনাকে আপনার প্রতিপক্ষকে সম্মান দিতে হবে। যখন আপনি গোল করবেন, যদি আপনি সাম্বা নাচতে চান, তাহলে আপনাকে ব্রাজিলের সাম্বোদ্রোমোয় যেতে হবে। কিন্তু এখানে আপনাকে আপনার সহকর্মীদের শ্রদ্ধা করতেই হবে, বানর নাচানো বন্ধ করতে হবে।’

এর প্রতিবাদে নেইমার ইনস্টাগ্রামে বলেন, ‘ড্রিবল করো, নাচো আর তোমার মতো থাকো। নিজের মতো করে খুশি থাকো। এটা করতে থাকো। পরের গোলের পর আমরা এভাবে নাচবো।’ মাদ্রিদ তারকা ভিনিসিয়াস এর উত্তরে বলেছেন, ‘সবসময়!’ 

ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলেও এর প্রতিক্রিয়া দেখিয়েছেন। তার ভাষ্য, ‘ফুটবল একটা আনন্দের উপলক্ষ। এটা একটা নাচ। এটা একটা উৎসব। যদিও এখনো বর্ণবাদ পৃথিবীর বুকে আছে, সেটাকে আমাদের হাসি বন্ধ করতে দেব না আমরা। আমরা হাসতে থাকব, এভাবেই আমরা বর্ণবাদ মোকাবিলা করতে থাকব। আমরা আমাদের খুশি থাকার অধিকারের জন্য লড়াই করছি।’

সবকিছু ছাপিয়ে গেছে ব্রাজিল মিডফিল্ডার ব্রুনো গিমারেসের কথা। তার ভাষ্য, ‘এই অসভ্যগুলোকে এই জায়গা থেকেই গ্রেপ্তার করা উচিত ছিল। এই লোকটা টিভিতে এসে এই কথা বলছে, চিন্তা করুন, সে টিভির বাইরে থাকলে কেমন করে। এই লোকের যদি জেল না হয়, তাহলে বিষয়টা মেনে নেওয়া যাবেই না।’