NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে জাপানের সহায়তা চাইলেন হুমায়ুন কবির


খবর   প্রকাশিত:  ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৯ এএম

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে জাপানের সহায়তা চাইলেন হুমায়ুন কবির

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে একটি স্থায়ী সমাধান অর্জনে জাপানের অব্যাহত সমর্থন চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এই দীর্ঘস্থায়ী মানবিক ও আঞ্চলিক সংকট সমাধানে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

 

রবিবার (৬ সেপ্টেম্বর) ঢাকায় প্রতিমন্ত্রীর কার্যালয়ে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে হুমায়ুন কবির বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের জন্য নিপ্পন ফাউন্ডেশন ও জাপানের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন।

এ সময় সাসাকাওয়া বাংলাদেশের সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের পাঁচ দশকেরও বেশি সময়ের সম্পৃক্ততার কথা তুলে ধরে বলেন, এই সম্পর্ক ‘গভীর বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার’ ওপর প্রতিষ্ঠিত। তিনি স্মরণ করেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় বাস্তুচ্যুত মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তার মধ্য দিয়ে ১৯৭১ সালে ফাউন্ডেশনের সঙ্গে বাংলাদেশের সহযোগিতার সূচনা হয়েছিল।

এরপর থেকে জাপানের এই ফাউন্ডেশন বিভিন্ন উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশকে সহায়তা দিয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে তারা রোহিঙ্গা মানবিক সংকট নিরসনেও যথেষ্ট গুরুত্ব দিয়েছে বলে জানান তিনি।