NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

ঐতিহাসিক ম্যাচ খেলবে ভারত-জাপান


খবর   প্রকাশিত:  ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ এএম

ঐতিহাসিক ম্যাচ খেলবে ভারত-জাপান

ঐতিহাসিক ম্যাচ খেলবে ভারত-জাপান। প্রথমবারের মতো কোনো ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছরের পূর্তি উদযাপন করবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি দিয়ে। 

 

আজ এক বিবৃতিতে দিয়ে ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি হবে জাপানের তোচিগি প্রিফেকচারের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে। ম্যাচটি হবে আগামী ২২ সেপ্টেম্বর।

 

‘স্পোর্ট ৭৫’ নামের এই উদ্যোগের মাধ্যমে খেলাধুলাকে কেন্দ্র করে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্য ভারত-জাপানের। দুই দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকে হওয়া এক সমঝোতার ভিত্তিতেই উদ্যোগটির যাত্রা শুরু।

বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বলেছেন, ‘জাপানে ভারতীয় দলের এই ম্যাচ ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এর মাধ্যমে জাপান ও পূর্ব এশিয়ার আরো বড় দর্শকের কাছে ক্রিকেটকে পরিচিত করার সুযোগ তৈরি হবে।

ক্রিকেটকে প্রচলিত অঞ্চলগুলোর বাইরে ছড়িয়ে দিতে বিসিসিআই প্রতিশ্রুতিবদ্ধ।’

 

এই ম্যাচকে মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জেসিএ) প্রধান নির্বাহী নাওকি মিয়াজি। তিনি বলেছেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন দলকে জাপানের ক্রিকেটের ঘরে আমন্ত্রণ জানাতে পারা আমাদের অ্যাসোসিয়েশনের জন্য একটি মাইলফলক। এই লক্ষ্য পূরণে আমাদের সঙ্গে কাজ করার জন্য বিসিসিআইকে ধন্যবাদ। ভারতীয় ক্রিকেট সমর্থকদের উচ্ছ্বাসকে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।

 

টি-টোয়েন্টি সংস্করণে ভারতের বিপক্ষে খেলা ২০তম দল হবে জাপান। বর্তমানে তাদের অবস্থান ৪১তম।