NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬ | ৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা


খবর   প্রকাশিত:  ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৯ পিএম

টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা

গত মার্চে নতুন ‘হ্যারি পটার’ সিরিজের টিজার ও ফার্স্ট লুক প্রকাশ পাওয়ার পর তীব্র সমালোচনার ঝড় উঠেছিল। প্রিয় চরিত্রগুলোকে নতুন মুখে মেনে নিতে না পারা এবং জাদুকরী আবহের অভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ভক্তরা।

তবে সম্প্রতি সিরিজটির অফিশিয়াল ট্রেলার মুক্তির পর সেই চিত্র বদলে গেছে। ট্রেলারের প্রশংসায় মেতেছেন ভক্ত ও দর্শকেরা।

 

নতুন এই সিরিজে মূল তিন চরিত্র—হ্যারি পটার, রন উইজলি ও হারমোয়েনি গ্রেঞ্জারের ভূমিকায় যথাক্রমে অভিনয় করেছেন ডমিনিক ম্যাকলাফলিন, অ্যালাস্টেয়ার স্টাউট ও অ্যারাবেলা স্ট্যানটন। ২০২৬ সালের বড়দিনে প্রিমিয়ারের জন্য প্রস্তুত এই সিরিজটির ট্রেলারে হগওয়ার্টসের জাদুকরী দুনিয়া এবং প্রথম ফ্রেমেই তিন বন্ধুর রসায়ন ফুটে উঠেছে, যা কমেন্ট সেকশনে হাজারো ইতিবাচক প্রতিক্রিয়া কুড়িয়েছে।

 

তবে প্রশংসার পাশাপাশি রয়েছে ভিন্ন মতও। রেডিটের একটি জনপ্রিয় থ্রেডে সিনেমাটি অতিমাত্রায় ধূসর দেখানো নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক পুরনো ভক্তের মতে, ট্রেলারে আসল জাদুকরী উজ্জ্বলতার ঘাটতি রয়েছে এবং নতুন করে সিরিজটি বানানোর কোনো প্রয়োজন ছিল না। বিশেষ করে মিলেনিয়াল এবং নতুন প্রজন্মের (জেন-জি ও জেন আলফা) দর্শকদের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

 

সব বিতর্ক সত্ত্বেও বইয়ের ভক্তদের জন্য সিরিজটিতে থাকছে বিশেষ চমক। ২০০১ সালের মূল চলচ্চিত্রে যেসব ঘটনা জায়গা পায়নি, জে কে. রাউলিং-এর মূল উপন্যাস অনুসরণে তৈরি এই সিরিজে সেই দৃশ্যগুলো আরো বিস্তারিত ও নিখুঁতভাবে তুলে ধরা হবে।