NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন আইপিইউ মহাসচিব


খবর   প্রকাশিত:  ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৯ এএম

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন আইপিইউ মহাসচিব

ঢাকার শেরেবাংলানগরে অবস্থিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ তার নেতৃত্বাধীন প্রতিনিধিদল।

আজ সোমবার (৩১ আগস্ট) জাদুঘর পরিদর্শনে গেলে মহাপরিচালক আইপিইউ মহাসচিব ও তার সফরসঙ্গীদের স্বাগত জানান।

পরে তারা জাদুঘরে জুলাই গণ-অভ্যুত্থান-২০২৪-এর বিভিন্ন পর্যায়ের ঘটনাপ্রবাহ, গুম-খুন, রাজনৈতিক নিপীড়ন ও বিরোধী মত দমনের নানা তথ্য-উপাত্ত ঘুরে দেখেন।

 

এ ছাড়া জাদুঘরে সংরক্ষিত আলোকচিত্র, দলিল-দস্তাবেজ, স্মৃতিচিহ্ন, তথ্যচিত্র ও অন্যান্য ঐতিহাসিক নিদর্শন গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন আইপিইউ মহাসচিব ও প্রতিনিধিদলের সদস্যরা।

 

 

জাদুঘরের পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ের ঘটনাপ্রবাহ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। একই সঙ্গে তৎকালীন সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও রাজনৈতিক নিপীড়ন, বিরোধী মত দমন এবং জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি সম্পর্কেও তাদের অবহিত করা হয়।

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং আন্দোলনের বিভিন্ন পর্যায়ের ঘটনাবলি সম্পর্কেও আইপিইউ প্রতিনিধিদের জানানো হয়।

 

পরিদর্শনকালে জাদুঘরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এর প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন। জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরতে জাদুঘরটি কীভাবে কাজ করছে, সে বিষয়েও প্রতিনিধি দলকে অবহিত করা হয়।

পরিদর্শন শেষে জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ।

এ সময় সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী, মানসুরা আক্তার ও ডা. সানসিলা জেবরিন, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এর আগে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। সেখানে তিনি সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন এবং সংসদীয় কার্যক্রম ও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে অংশ নেন।

 

 

তিন দিনের সফরে বাংলাদেশে আসা আইপিইউ মহাসচিবের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সফরে সংসদীয় গণতন্ত্র, রাজনৈতিক সংস্কার, আন্তর্জাতিক সংসদীয় সহযোগিতা ও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা গুরুত্ব পেয়েছে।