NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

‘বনলতা এক্সপ্রেস’-এর পর ফের জুটি রাজ-সাবিলা


খবর   প্রকাশিত:  ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৯ এএম

‘বনলতা এক্সপ্রেস’-এর পর ফের জুটি রাজ-সাবিলা

গেল ঈদে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় জুটি বেঁধে দর্শকদের প্রশংসা পেয়েছিলেন শরিফুল রাজ ও সাবিলা নূর। এবার নতুন এক গল্পে আবারও বড় পর্দায় একসঙ্গে হাজির হতে যাচ্ছেন এই দুই তারকা।

তানিম নূরের প্রযোজনায় নির্মিত হতে যাওয়া সিনেমাটির নাম ‘কানাভুলা প্যারাডক্স’।

 

এই সিনেমার মধ্য দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তরুণ নির্মাতা জুটি আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের। 

জানা গেছে, টাইম-ট্রাভেল, রোমান্স ও মিস্ট্রির মিশেলে নির্মিত হবে সিনেমাটি। এতে মুখ্য চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও সাবিলা নূরকে।

 

নির্মাতাদের ভাষ্যে, সময়, সম্পর্ক, স্মৃতি ও রহস্যের এক ভিন্নধর্মী যাত্রার মধ্য দিয়ে দর্শকদের পরিচিত গল্প বলার কাঠামোর বাইরে নিয়ে যেতে চান তারা। ফলে সিনেমাটিতে প্রচলিত গল্পের বাইরে নতুন ধরনের অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

রাজ-সাবিলা

জানা গেছে, ‘কানাভুলা প্যারাডক্স’ সিনেমার গল্পের মূল অনুপ্রেরণা নেওয়া হয়েছে লেখক মোহাইমিনুল ইসলাম বাপ্পীর ২০২৪ সালে প্রকাশিত উপন্যাস ‘কানাভুলা প্যারাডক্স’ থেকে।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে।

এরপর একই বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

 

বলা দরকার, আয়মান আসিব স্বাধীন এর আগে তানিম নূর পরিচালিত ওয়েব সিরিজ ‘কাইজার’ এবং চলচ্চিত্র ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা হিসেবে কাজ করেছেন। অন্যদিকে এই তিনটি কাজেই গল্পকার ও প্রধান সহকারী পরিচালক হিসেবে যুক্ত ছিলেন সুস্ময় সরকার।

‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ দিয়ে দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সাফল্যকে সঙ্গে নিয়ে এবার আরো এক ধাপ এগিয়ে যেতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান বুড়িগঙ্গা টকিজ। ‘কানাভুলা প্যারাডক্স’ হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির তৃতীয় চলচ্চিত্র।