NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
Logo
logo

কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭


খবর   প্রকাশিত:  ৩০ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গুদামে রুশ ড্রোন হামলার পর বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে।

শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

 

কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তকাচেঙ্কো টেলিগ্রাম অ্যাপে জানান, হামলায় আরও ৪২ জন আহত হয়েছেন। এ ছাড়া বুচা জেলার হামলাস্থল থেকে ৩৮০ জনের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সতর্ক করেছেন তিনি।

 

এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, একটি গুদামে ড্রোন হামলার পর সেখানে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের অবকাঠামোর ‘ব্যাপক ক্ষতি’ হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনার মধ্যে আবাসিক ভবন এবং বয়স্কদের সেবাদানকারী একটি প্রতিষ্ঠানও রয়েছে।

এর আগে টানা দুই দিন কিয়েভ শহর ও আশপাশের এলাকায় ঘন ঘন ড্রোন হামলা চালানো হয়।