NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন


খবর   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন

বুন্দেসলিগার নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচেই স্টুটগার্টকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত সূচনা করেছে বায়ার্ন মিউনিখ। আর এই বিশাল জয়ের পরই সমর্থকদের জন্য আরও একটি দারুণ খবর দিলেন দলটির ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন।

শুক্রবার তিনি নিশ্চিত করেছেন, ২০২৭ সালের পরও জার্মান চ্যাম্পিয়নদের ডেরায় থেকে যেতে এরই মধ্যে চুক্তি নবায়নের আলোচনা শুরু করেছেন তিনি। 

 

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড জানান, গত সপ্তাহেই বায়ার্ন কর্তৃপক্ষের সঙ্গে তার প্রথম দফার বৈঠক সম্পন্ন হয়েছে। আগামী আগস্টে নিজ শহর লন্ডনে অনুষ্ঠিতব্য ব্যালন ডি’অর পুরস্কার জয়ের অন্যতম ফেভারিট ভাবা হচ্ছে কেইনকে। ২০২৩ সালে শৈশবের ক্লাব টটেনহ্যাম হটস্পার ছেড়ে বায়ার্নে পাড়ি জমানো এই তারকা জার্মানিতেই নিজের ক্যারিয়ার দীর্ঘায়িত করতে চান।

 

নতুন চুক্তি নিয়ে কেইন বলেন, ‘অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনার বাকি আছে। আমার বয়স এখন ৩৩। এটি হয়তো আমার ক্যারিয়ারের শেষ চুক্তি হতে যাচ্ছে না, তবে স্বাক্ষর করার জন্য এটি বেশ বড় একটি চুক্তি। ক্লাবকে নিশ্চিত করতে হবে যে তারা আমাকে নিয়ে খুশি, তেমনি আমার নিজেরও সন্তুষ্টির ব্যাপার রয়েছে।

তবে কোনো পক্ষেরই কোনো তাড়া বা আতঙ্ক নেই। আমি নিশ্চিত, আমরা এমন একটি সিদ্ধান্তে পৌঁছাব যেখানে উভয় পক্ষই খুশি থাকবে।’

 

চলতি মৌসুম শেষেই কেইনের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। বায়ার্নও বেশ কয়েকবার প্রকাশ্যে এই গোলমেশিনকে দীর্ঘ সময়ের জন্য ধরে রাখার আগ্রহ প্রকাশ করেছে।

গত মৌসুমে বায়ার্নের হয়ে রীতিমতো উড়ন্ত ফর্মে ছিলেন ইংল্যান্ড অধিনায়ক।

বুন্দেসলিগায় মাত্র ৩১ ম্যাচেই করেছিলেন ৩৬ গোল, যা জার্মান শীর্ষ লিগের ইতিহাসে এক মৌসুমে তৃতীয় সর্বোচ্চ। লিগ ও কাপ ডাবল জেতা কেইন ক্লাব ও জাতীয় দলের জার্সিতে গত মৌসুমে সব মিলিয়ে ৭৩টি গোল করেছিলেন। এর মধ্যে ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালে তোলার পথে তার পা থেকে এসেছিল ৬টি গোল।