NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা, বাদ ফখর জামান


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৭:৫২ এএম

>
পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা, বাদ ফখর জামান

অস্ট্রেলিয়ায় আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান। যেখানে এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন ফখর জামান এবং শাহনেওয়াজ ধাওয়ানি।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্ধারিত সময়ের শেষ দিনে আজ ১৫ সেপ্টেম্বর দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। এখন আফ্রিদি পুনর্বাসনের অংশ হিসেবে লন্ডনে ফিটনেস ফিরে পেতে লড়ছেন। নির্বাচকরা আশা করছেন অক্টোবরে বিশ্বকাপ শুরুর আগেই ফিট হয়ে উঠবেন তিনি।

এছাড়া দলে ফিরেছেন তারকা ব্যাটার হায়দার আলি এবং ১৫ জনের এই দলে নতুন মুখ শান মাসুদ। সীমিত ওভারে পাকিস্তানের হয়ে শান সর্বশেষ ম্যাচটি খেলেছেন ২০১৯ সালে। পাঁচটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

আফ্রিদির ফেরার দিনে পাকিস্তানের মূল দল থেকে বাদ পড়েছেন টপ অর্ডার ব্যাটার ফখর জামান। তবে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে থাকবেন এই অভিজ্ঞ ব্যাটার। এছাড়া দল থেকে ছিটকে গেছেন আরেক পেসার শাহনেওয়াজ ধানি।

ফকর জামান এই বছর ৭ টি-টোয়েন্টি খেলে ১৩.৭১ গড়ে ৯৬ রান করেছেন। এই বাঁহাতি ব্যাটসম্যান জায়গা পেয়েছেন রিজার্ভ হিসেবে। তবে বিশ্বকাপ দলে জায়গা হয়নি অভিজ্ঞ শোয়েব মালিকের।

এই দলটি নিয়েই নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ ও স্বাগতিক নিউজিল্যান্ড।