NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে
Logo
logo

নিউইয়র্কে নবাবগঞ্জ উপজেলা অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন


খবর   প্রকাশিত:  ২৭ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

নিউইয়র্কে নবাবগঞ্জ উপজেলা অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন

নিউইয়র্কের লং আইল্যান্ডে নবাবগঞ্জ উপজেলা অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনকের ২০তম বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য, পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। দিনব্যাপী আয়োজনটি পরিণত হয় প্রবাসী নবাবগঞ্জবাসীর এক আনন্দঘন পারিবারিক মিলনমেলায়।

বনভোজনকে ঘিরে ছিল নানা ধরনের খেলাধুলা ও প্রতিযোগিতা। নারী, পুরুষ ও শিশুদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রবাসী নবাবগঞ্জবাসী ও তাদের পরিবারের সদস্যরা আনন্দে মেতে ওঠেন।

খেলাধুলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজক ও সংগঠনের নেতৃবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা পুরো আয়োজনকে আরও আনন্দমুখর করে তোলে।

বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন খালিদ আহমেদ বাবু এবং সদস্যসচিব ছিলেন আসাদ জামান। সংগঠনের সভাপতি গোলাম এন হায়দার মুকুট ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামসহ নেতৃবৃন্দ অনুষ্ঠানে সহযোগিতা করেন।

আয়োজনে প্রধান উপদেষ্টা মমতাজ উদ্দিন আহমেদ ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রধান সমন্বয়কারী ছিলেন মো. ইউসুফ বিজু। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন জাহিদ আলম এবং পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন তানভীর মিলন ও আব্দুর রশিদ বাবু। গ্র্যান্ড স্পন্সর ছিলেন নূর আমিন।

আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও বনভোজনের মাধ্যমে নবাবগঞ্জবাসীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় হয়েছে। পরিবার-পরিজন নিয়ে দিনটি উপভোগ করেন অংশগ্রহণকারীরা।