NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে
Logo
logo

নিউইয়র্কে কানাডা প্রবাসী লায়েক চৌধুরীর সঙ্গে মতবিনিময়


খবর   প্রকাশিত:  ২৬ আগস্ট, ২০২৬, ১১:০৮ এএম

নিউইয়র্কে কানাডা প্রবাসী লায়েক চৌধুরীর সঙ্গে মতবিনিময়

মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন কানাডার সাবেক সভাপতি ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব লায়েকুল হক চৌধুরীর যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে নিউইয়র্কে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ব্রঙ্কসের বাংলাবাজারে হাসান চাইনিজ রেস্তোরাঁয় ইন্টারন্যাশনালি ফাউন্ডেশন অব মৌলভীবাজার এই মতবিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ এন মজুমদার।

ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি নূরে আলম জিকুর সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টরন্টোর বিশিষ্ট কবি ও সাহিত্যিক খন্দকার হামিদ আজিজ, সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মারুফ চৌধুরী, কমিউনিটি নেতা আবদুল মওদুদ চৌধুরী তারেক, যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট ক্রিকেটার আবদুল জাওয়াদ চৌধুরী মুবিন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি মনজুর চৌধুরী জগলুল, কমিউনিটি নেতা মিয়া মোহাম্মদ আলতাফ, আবদুল গাফ্ফার চৌধুরী খসরু, আইনজীবী সৈয়দ জুনেল, খন্দকার বাকী, সৈয়দ গৌছুল হোসেন, এন ইসলাম মামুন ও জুয়েল খান।

নিউইয়র্কে বসবাসরত প্রবাসী মৌলভীবাজার জেলাসহ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতারা এতে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে আগত অতিথি লায়েকুল হক চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেন নিউইয়র্কস্থ মৌলভীবাজারবাসী। সবশেষে অতিথির সম্মানে এক নৈশভোজ অনুষ্ঠিত হয়।