NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র ইরানকে অর্থনৈতিক ভাবে বিচ্ছিন্ন করতে ট্রাম্প প্রশাসনের নতুন অভিযান যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পুরো সুদানে অস্ত্র নিষেধাজ্ঞা, জাতিসংঘে চীন-রাশিয়ার আপত্তি নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট
Logo
logo

দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি


খবর   প্রকাশিত:  ২৫ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৩০ আগস্ট তিনি ঠাকুরগাঁও যাবেন এবং সফর শেষে ৩১ আগস্ট ঢাকায় ফিরবেন। রাষ্ট্রপতির সফর ঘিরে এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে প্রশাসন।

সোমবার (২৪ আগস্ট) বঙ্গভবনের প্রটোকল শাখা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, রাষ্ট্রপতি ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও জেলা সফর করবেন। এ সময় তার ও সফরসঙ্গীদের যাতায়াত, আবাসন এবং অন্যান্য প্রশাসনিক ব্যবস্থার প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।   

 

 

রাষ্ট্রপতির সফরের বিস্তারিত কর্মসূচি এবং সফরসঙ্গীদের অনুমোদিত তালিকা পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ গ্রহণের পর ঠাকুরগাঁও সফরই হবে তার প্রথম জেলা সফর। 

সফরকে ঘিরে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট নিরাপত্তা ও অন্যান্য দপ্তরগুলোও প্রস্তুতি নিচ্ছে। রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফরে স্থানীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি ও সাক্ষাতের বিষয়ও থাকতে পারে। তবে এসব বিষয়ে বিস্তারিত কর্মসূচি এখনো জানানো হয়নি।