NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

গাড়ি দুর্ঘটনায় আহত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:০৫ পিএম

>
গাড়ি দুর্ঘটনায় আহত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তার আঘাত গুরুতর নয়। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাজধানী কিয়েভে জেলেনস্কিকে বহনকারী গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হলে তিনি আহত হন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ভলোদিমির জেলেনস্কির মুখপাত্র সের্হি নাইকিফোরভ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

জেলেনস্কির গাড়ি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও এই দুর্ঘটনা ঠিক কখন ঘটেছে সেটি প্রকাশ করেনিনি সের্হি নাইকিফোরভ। তিনি বলেছেন, কিয়েভের রাস্তায় জেলেনস্কির গাড়ির সঙ্গে একটি ব্যক্তিগত গাড়ির সংঘর্ষ হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর প্রেসিডেন্টকে একজন চিকিৎসক পরীক্ষা করেছেন। কোনো গুরুতর আঘাত পাওয়া যায়নি। দুর্ঘটনাটি তদন্ত করা হবে বলেও জানান তিনি।

এদিকে জেলেনস্কির গাড়ির সঙ্গে সংঘর্ষ হওয়া ব্যক্তিগত গাড়িটির চালকও আহত হন। জেলেনস্কির চিকিৎসকরাই তাকে চিকিৎসা দেন এবং তাকে একটি অ্যাম্বুলেন্সে রাখা হয়েছিল বলে জানান সের্হি নাইকিফোরভ।

রয়টার্স বলছে, দুর্ঘটনার বিষয়ে নাইকিফোরভ তার বিবৃতি দেওয়ার কয়েক মিনিট পরই জেলেনস্কির কার্যালয় থেকে তার ভিডিওবার্তা প্রকাশিত হয়। মূলত ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই গভীর রাতে ভিডিও ভাষণ প্রকাশ করে থাকেন ইউক্রেনীয় এই প্রেসিডেন্ট।