NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ১৭, ২০২৬ | ২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়াদ শেষের পথে যুদ্ধবিরতি, ফের কি সংঘাতে জড়াবে যুক্তরাষ্ট্র-ইরান? হামাস নেতাদের সঙ্গে কেন গোপন বৈঠকে ট্রাম্পের জামাতা ম্যানচেস্টার সিটিকে গুঁড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল আর্সেনাল কলকাতার রাজপথে মিছিলে নেমে তোপের মুখে জয়া জ্যাকসন হাইটস এলাকাবাসীর উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন : প্রধানমন্ত্রী কিমের সঙ্গে পুরনো ছবি শেয়ার করে ‘চমৎকার সম্পর্কের’ দাবি ট্রাম্পের প্রথম দিনেই ‘আওয়ারাপন ২’ ঝড়, আসছে তৃতীয় কিস্তি? আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী
Logo
logo

ম্যানচেস্টার সিটিকে গুঁড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল আর্সেনাল


খবর   প্রকাশিত:  ১৭ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

ম্যানচেস্টার সিটিকে গুঁড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল আর্সেনাল

নতুন মৌসুমের শুরুতেই বড় বার্তা দিল আর্সেনাল। ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে গুঁড়িয়ে এফএ কমিউনিটি শিল্ড জিতেছে মিকেল আর্তেতার।

 

 

কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে আজ ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় আর্সেনাল। মাত্র ২৩ সেকেন্ডেই এগিয়ে যায় গানাররা। দ্রুত আক্রমণে উঠে রিকার্দো কালাফিওরি দলকে এগিয়ে দেন। কমিউনিটি শিল্ডের ইতিহাসে এটিই দ্রুততম গোল।

 

প্রথমার্ধে আরেকবার সিটিকে চাপে ফেলে আর্সেনাল। ২৮ মিনিটের কাই হাভার্টজের হেড থেকে ব্যবধান দ্বিগুণ হয়। সিটির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা বল ঠেকাতে পারেননি।

বিরতির পরও আর্সেনালের দাপট কমেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অধিনায়ক মার্টিন ওডেগার্ড তৃতীয় গোলটি করেন। নতুন খেলোয়াড় ক্রিস্তোস জোলিসের পাস থেকে গোলটি করেন তিনি। জোলিস ম্যাচে আর্সেনালের দুটি গোলে সহায়তা করেন।

 

অন্যদিকে নতুন কোচ এনজো মারেস্কার অধীনে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই বড় ধাক্কা খেল ম্যানচেস্টার সিটি। ফিল ফোডেন ও আর্লিং হালান্ড কয়েকটি সুযোগ তৈরি করলেও আর্সেনালের গোলকিপার দাভিদ রায়ার দৃঢ়তায় সফল হতে পারেননি তারা।

শেষ পর্যন্ত গোল না খেয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।

 

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগে এই জয় স্বাভাবিকভাবেই আর্সেনালের আত্মবিশ্বাস বাড়িয়ে দিল। অন্যদিকে সিটির নতুন কোচ মারেস্কার জন্য শুরুটা হলো হতাশার।