NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?


খবর   প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৬, ০৮:০৮ এএম

ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?

অভিনেতা ডনের সঙ্গে এক নারীর ‘অন্তরঙ্গ’ ছবি কয়েক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। ছবির নারীকে চিত্রনায়ক সালমান শাহর স্ত্রী সামিরা বলে দাবি করা হলেও পরে এ বিষয়ে ভিন্ন তথ্য সামনে আসে।

 

সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ও সামিরার সাবেক স্বামী মোস্তাক ওয়াইজ এক সাক্ষাৎকারে দাবি করেন, ভাইরাল হওয়া ছবির নারী সামিরা নন; তিনি অভিনেত্রী সাবরিনা। তার ভাষ্য অনুযায়ী, ছবিটি ‘আশা ভালোবাসা’ সিনেমার শুটিং চলাকালে তোলা হয়েছিল।

 

 

মোস্তাক ওয়াইজ বলেন, ‘আশা ভালোবাসা’ সিনেমার মূল নায়ক-নায়িকা ছিলেন সালমান শাহ ও শাবনাজ। সাবরিনা ছিলেন পার্শ্বনায়িকা।

শুটিং চলাকালে সালমান শাহ মজার ছলে একটি ঘরের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ডন ও সাবরিনার ওই ছবি তুলেছিলেন। পরে ছবিটি নিয়ে ডনের সঙ্গে হাস্যরসও করতেন তিনি।

 

তবে ডনের সঙ্গে সামিরার একটি আলাদা ছবির কথাও উল্লেখ করেন মোস্তাক। তার দাবি, একবার সামিরা ম্যাগাজিন পড়ছিলেন, সে সময় সালমান শাহ ছবি তুলছিলেন।

তখন ডন হাত বাড়িয়ে দিলে তাদের একটি ছবি ধারণ করা হয়।

 

মোস্তাক ওয়াইজ আরো দাবি করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ডন ও সামিরার নামে প্রচারিত বেশির ভাগ ছবিই সম্পাদিত বা ফটোশপের মাধ্যমে তৈরি করা হয়েছে।

এ বিষয়ে সামিরাও অতীতে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন। তিনি বলেন, তার একটি ছবি দেখিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এর ফলে অনেকেই তাকে ভুল বুঝছেন এবং অপবাদ দিচ্ছেন।