NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৬ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’ জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি
Logo
logo

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ফের নাম্বার ওয়ান সাকিব


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৫, ০১:৫৭ এএম

>
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ফের নাম্বার ওয়ান সাকিব

ঘটনাবহুল এক দিন বাংলাদেশ ক্রিকেটে। ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি দল। যে দলের নেতৃত্বে সাকিব আল হাসান। দলে নেই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ! এমন দিনে একটা সুখবর পেয়ে গেলেন সাকিব। আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক।

এশিয়া কাপে পাকিস্তান ও ভারতের বিপক্ষে ব্যাটে-বলে সাদামাটা পারফরম্যান্সের কারণে শ্রেষ্টত্ব হারিয়েছেন মোহাম্মদ নবি। আফগানিস্তানের তারকাকে পেছনে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে গেলেন সাকিব। বুধবার প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের হালনাগাদে তার রেটিং পয়েন্ট ২৪৮। এক বছর পর ফের নাম্বার ওয়ান সাকিব। গত বছরের অক্টোবরে সবশেষ শীর্ষে ছিলেন এই অলরাউন্ডার।  

নবির রেটিং পয়েন্ট এখন ২৪৬। শ্রীলঙ্কার এশিয়া কাপ জয়ে বড় অবদান রাখা ভানিন্দু হাসারাঙ্গা অলরাউন্ডারদের তালিকায় চতুর্থ স্থানে আছেন। বোলারদের র‍্যাঙ্কিংয়ে হাসারাঙ্গা তিন ধাপ এগিয়ে ষষ্ঠস্থানে। এখানে শীর্ষে অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে বিরাট কোহলি ১৫ নম্বরে। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় আগের মতোই নাম্বার ওয়ান পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।

ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় চূড়ায় পাকিস্তানের বাবর আজম। বোলারদের নাম্বার ওয়ান নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। ওয়ানডে অলরাউন্ডারদের শীর্ষেই আছেন সাকিব। বোলারদের তালিকায় অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স শীর্ষে। টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষে ইংল্যান্ডের জো রুট। অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে ভারতের রবীন্দ্র জাদেজা।