NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬ | ২৭ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’ নেপালের পাহাড়ে শুরু অপু বিশ্বাসের নতুন সিনেমার শুটিং জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন আইন প্রণেতা ইরান নিয়ে ‘নিম্নমাত্রার’ কৌশলে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ডিগবাজি খেয়ে থ্রো-ইন, সেই বলেই গোল—ভাইরাল ইরানি ডিফেন্ডার
Logo
logo

আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য কামনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


খবর   প্রকাশিত:  ১১ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য কামনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করে প্রার্থনা এবং উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আরোগ্য কামনা করেন।

 

বার্তায় তিনি বলেন, ‘আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করছি। মহান আল্লাহ তাকে টেকসই স্বাস্থ্য ও শক্তি দান করুন। আমাদের দেশের এই বিশেষ বন্ধুর প্রতি বাংলাদেশের জনগণ আমার সঙ্গে একাত্ম হয়ে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছে।’

এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রেস সেক্রেটারি তুনকু নাশরুল আবাইদাহ এক বিবৃতিতে জানান, চিকিৎসাবিশেষজ্ঞদের একটি দল প্রধানমন্ত্রীর বিভিন্ন পরীক্ষা ও চিকিৎসা প্রক্রিয়া পরিচালনা করছে।

তবে কী ধরনের পরীক্ষা বা চিকিৎসা করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

 

বিবৃতিতে আনোয়ারের সুস্বাস্থ্য ও দ্রুত স্বাভাবিক দায়িত্বে ফেরার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

আনোয়ার ইব্রাহিম সোমবার ৭৯ বছর বয়সে পা দিয়েছেন। ২০২২ সাল থেকে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

 

এর আগে আনোয়ার ইব্রাহিমের কাঁধ ও পিঠের ব্যথার সমস্যা বারবার দেখা দিয়েছে।  ২০১৮ সালে কাঁধ ও পিঠের ব্যথার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।  গত বছরের নভেম্বরেও পিঠের ব্যথার কারণে পাহাং রাজ্যে একটি সফর বাতিল করেছিলেন তিনি।

তবে চলতি বছরের জানুয়ারিতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকেরা তাকে সুস্থ বলে জানিয়েছিলেন।