NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ১০, ২০২৬ | ২৬ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন আইন প্রণেতা ইরান নিয়ে ‘নিম্নমাত্রার’ কৌশলে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ডিগবাজি খেয়ে থ্রো-ইন, সেই বলেই গোল—ভাইরাল ইরানি ডিফেন্ডার সুযোগ পেলে আবারও ‘দেবদাস’ হতে চান শাকিব নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো প্রথম ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ২০২৬’ যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় নিহত তিনশ শিশু: ইউনিসেফ পাটওয়ারীর ওপর ‘আসল মার শুরুই হয়নি’: নিউইয়র্কে বিএনপি এমপি মঞ্জুরুল ইসলাম নিউইয়র্ক কনস্যুলেটে জুলাই ঘিরে বিতর্ক, জুলাই-যোদ্ধা বহিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে খুদে শিল্পী অনুশ্রী রায়ের স্বপ্নপূরণ
Logo
logo

কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন আইন প্রণেতা


খবর   প্রকাশিত:  ১০ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন আইন প্রণেতা

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ কসোভোর ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারলেন এক আইন প্রণেতা। একটি দুটি নয়, একে একে চারটি।

এ ঘটনার পর পার্লামেন্টের কার্যক্রম স্থগিত করা হয়।

 

এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) বলছে, স্থানীয় সময় শনিবার দেশটির পার্লামেন্ট অধিবেশন চলাকালে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তির দিকে ডিম ছুড়ে মারেন বিরোধীদলীয় আইন প্রণেতা তাইম কাদরিজা। এ সময় তিনি চিৎকার করে বলেন, ‘তোমার জন্য লজ্জা!’ 

এদিন পার্লেমেন্টে প্রেসিডেন্ট নির্বাচন ইস্যুতে শুরু হয় বিবাদ। আলোচনার জন্য প্রধানমন্ত্রী কুর্তি অতিরিক্ত সময় চাওয়ায় ক্ষেপে যান কাদরিজা।

এক পর্যায়ে ছুড়তে শুরু করেন ডিম।

 

উপস্থিত আইন প্রণেতা এবং পুলিশ কর্মকর্তারা দৌড়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পার্লামেন্টের সভাপতির নির্দেশে সরাসরি টেলিভিশন সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।

এদিকে কসোভোয় হঠাৎ আগাম নির্বাচন ঘিরে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি।