NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৯, ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় নিহত তিনশ শিশু: ইউনিসেফ পাটওয়ারীর ওপর ‘আসল মার শুরুই হয়নি’: নিউইয়র্কে বিএনপি এমপি মঞ্জুরুল ইসলাম নিউইয়র্ক কনস্যুলেটে জুলাই ঘিরে বিতর্ক, জুলাই-যোদ্ধা বহিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে খুদে শিল্পী অনুশ্রী রায়ের স্বপ্নপূরণ পাকিস্তান-তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সৌদি আরবকে কতটা নিরাপত্তা দেবে? বিরোধ কাটিয়ে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে মেক্সিকো ও পেরু এবার ওটিটিতে মুক্তি পেল ‘মালিক’ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন জাকারবার্গ আকাশে ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান মুখোমুখি, তদন্তে মার্কিন সংস্থা
Logo
logo

এবার ওটিটিতে মুক্তি পেল ‘মালিক’


খবর   প্রকাশিত:  ০৮ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

এবার ওটিটিতে মুক্তি পেল ‘মালিক’

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে দর্শকদের নজর কাড়া আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’ এবার দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এ। গতকাল ৬ আগস্ট রাত ১২টা থেকে সিনেমাটি প্ল্যাটফর্মটিতে স্ট্রিমিং শুরু হয়েছে।

 

অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। প্রেক্ষাগৃহে মুক্তির পর গল্প, অ্যাকশন ও অভিনয়ের জন্য দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছিল ‘মালিক’।

সিনেমাটির কাহিনি আবর্তিত হয়েছে মায়ের সম্মান, অধিকার আদায়ের লড়াই, প্রেম, প্রতিশোধ এবং ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ।

তার বিপরীতে রয়েছেন বিদ্যা সিনহা মিম।

 

এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ডিপজল, মিশা সওদাগর, শিপন মিত্র, এলিনা শাম্মী, ডন, কাজী হায়াৎ, এ জে রানা এবং আরো অনেকে।